কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৪:৩১ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

হয়রানিমূলক মামলা পর্যালোচনা ও প্রত্যাহারে কমিটি গঠন

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো পর্যালোচনা ও প্রত্যাহারের কার্যক্রম পরিচালনার জন্য কমিটি গঠন করেছে সরকার।

রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার (০৮ মার্চ) অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামানকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে। আইনমন্ত্রীকে আহ্বায়ক ও স্বরাষ্ট্রমন্ত্রীকে সচিব সদস্য করে গঠিত এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- অতিরিক্ত সচিব যুগ্মসচিব (আইন অনুবিভাগ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন-১ অধিশাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (স্বরাষ্ট্র মন্ত্রণালয়), আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি ও আইন-১ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, জেলা কমিটি থেকে পাওয়া সুপারিশগুলো পরীক্ষা-নিরীক্ষা করে প্রত্যাহারযোগ্য মামলা চিহ্নিত করবে কেন্দ্রীয় কমিটি। এরপর এসব মামলার তালিকা প্রস্তুত করে সেগুলো প্রত্যাহারের কার্যক্রম গ্রহণ করবে।

এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং কমিটি অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয় প্রজ্ঞাপনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুড়িগঙ্গা নদীতে মিলল জাবি শিক্ষার্থীরা মরদেহ

শাশুড়ি-জামাইয়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় পুত্রবধূকে হত্যা, গ্রেপ্তার ১

ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার

কখন, কীভাবে দেশ ছেড়েছিলেন বেনজীর

কাজ শেষে বাড়ি ফেরা হলো না কিশোরের

শ্যালিকাকে অপহরণের অভিযোগে পুলিশ সদস্য বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর এলাকায় সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

হরমুজে জীবন বাঁচাতে ভারতীয় নাবিকদের আকুতি 

এবার রাশিয়ার তেলবাহী ট্যাংকার জব্দ করল ব্রিটেন

ইয়াবাসহ আটক, ছাত্রদল নেতা বহিষ্কার

১০

বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

১১

'অফিস রোমান্স' দিয়ে আবারও সাফল্যের চূড়ায় জেনিফার

১২

বাজারে আসছে রংপুরের সুস্বাদু হাঁড়িভাঙা আম

১৩

বেনজীরের গ্রেপ্তারের খবরে তার পুরনো বক্তব্য ভাইরাল

১৪

আগ্নেয়গিরিতে পড়ে প্রাণ হারালেন ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’

১৫

এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের

১৬

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননের রাজধানীতে ইসরায়েলি হামলা, নিহত ২

১৭

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১৮

রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণে ২ সিটির কমিটি গঠন

১৯

লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

২০
X