কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের ইফতার অনুষ্ঠিত

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের ইফতার অনুষ্ঠানের আয়োজন। ছবি : কালবেলা
অনলাইন এডিটরস অ্যালায়েন্সের ইফতার অনুষ্ঠানের আয়োজন। ছবি : কালবেলা

দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর অনলাইন ও ডিজিটাল প্লাটফর্মের প্রধানদের সংগঠন ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’র ইফতার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর গুলশানে একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি দৈনিক যুগান্তরের মো. হাসান শরীফের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি নাগরিক প্রতিদিনের লুৎফর রহমান হিমেল, জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত এডিটর কে এম জিয়াউল হক এবং আরটিভির হেড অব ডিজিটাল এম এ এইচ এম কবির আহম্মেদ, সাধারণ সম্পাদক কালবেলার এডিটর (অনলাইন) মিজানুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ডিবিসি নিউজের ডেপুটি জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম রুবেল, আগামীর সময়ের ডেপুটি নিউজ এডিটর আনিসুর রহমান বুলবুল, সাংগঠনিক সম্পাদক এশিয়া পোস্টের পলাশ মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক ইনকিলাবের হেড অব আইটি এস এ রহমান গালিব, অর্থ সম্পাদক স্টার নিউজের লিড ডিজিটাল আউটপুট মঈন বকুল ও অফিস সম্পাদক দীপ্ত টিভির হেড অব অনলাইন মাসউদ বিন আব্দুর রাজ্জাক।

এছাড়াও কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের অনলাইন ইনচার্জ শিয়াবুর রহমান শিহাব, আমার দেশের অনলাইন ইনচার্জ রওশন প্রধান ও বার্তা২৪ ডটকমের নিউজরুম কো-অর্ডিনেটর মানসুরা চামেলী।

সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় এবং সদস্যদের বিভিন্ন পরামর্শ নেওয়া হয়। সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে বিশেষ দিকনির্দেশনা দেন সভাপতি হাসান শরীফ।

অনুষ্ঠানে অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক যুগান্তরের অনলাইন ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান, ইত্তেফাক ডিজিটালের নিউজ এডিটর রিজুয়ানা রিন্তী, ডেইলি স্টারের ডিজিটাল গ্রোথ এডিটর আজাদ বেগ, একুশে টিভির নিউজ এডিটর (অনলাইন) মো. রিয়াজ উদ্দীন, চ্যানেল২৪ এর যুগ্ম বার্তা সম্পাদক ও অনলাইন ইনচার্জ মাজহার খন্দকার, এখন টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক ও অনলাইন ইনচার্জ আনিসুর সুমন, দৈনিক বাংলাদেশের খবরের ডিজিটাল এডিশনের হেড হাসনাত কাদীর ইসলাম, দেশ টেলিভিশনের ম্যানেজার মো. মনিরুজ্জামান, প্রতিদিনের বাংলাদেশের ডিজিটাল ইনচার্জ এস এম আমানূর রহমান, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের অনলাইন ইনচার্জ শিয়াবুর রহমান শিহাব, চ্যানেল আইয়ের সিনিয়র নিউজ এডিটর মীর আত্তাকী মাসরুরুজ্জামান, সময় টিভির নিউজ এডিটর (অনলাইন) সায়েদুল মাহমুদ, বাংলানিউজ২৪.কমের হেড অব মাল্টিমিডিয়া মৌসুমী সুলতানা, বৈশাখী টিভির হেড অব ডিজিটাল এইচ এম নাহিয়ান, জিটিভির মাহমুদ সোহেল, ডেইলি সানের অনলাইন ইনচার্জ মওদূদ সুজন, যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিন, এনপিবির আকরাম হোসেন, গ্লোবাল টিভির ইমরান হক, মানবকণ্ঠের হেড অব অনলাইন ফরহাদ হোসেন, নয়াদিগন্তের হেড অব অনলাইন মোস্তাফিজুর রহমান, আরটিভির অনলাইন ইনচার্জ আবু আজাদ, বাংলানিউজ২৪ এর হেড অব ডিজিটাল যাকারিয়া ইবনে ইউসুফ এবং মানবকণ্ঠের তানভীর হাসান।

সংগঠনের নেতারা ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সদস্যদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে সংগঠনের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১১

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১২

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৩

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৪

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৫

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৬

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৭

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৮

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৯

রিজার্ভ আরও বাড়ল

২০
X