কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১২:২৯ এএম
আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১২:৩০ এএম
অনলাইন সংস্করণ

নোয়াবের নতুন সভাপতি মতিউর রহমান চৌধুরী

মতিউর রহমান চৌধুরী | ছবি : সংগৃহীত
মতিউর রহমান চৌধুরী | ছবি : সংগৃহীত

সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন–এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। এর আগে তিনি নোয়াবের কোষাধ্যক্ষ ছিলেন।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে টাইমস মিডিয়া লিমিটেড ভবনে নোয়াবের বিদায়ী সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সভাপতিসহ কমিটির সব সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সভায় সংগঠনের গত বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নোয়াবের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এম মাশরুর রিয়াজ ২০২৬-২৭ মেয়াদের জন্য নোয়াবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করেন।

কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, সহসভাপতি ইংরেজি দৈনিক নিউ এজ–এর সম্পাদকমণ্ডলীর চেয়ারম্যান এ এস এম শহীদুল্লাহ খান এবং কোষাধ্যক্ষ দৈনিক সংবাদ–এর প্রকাশক আলতামাশ কবির।

এ ছাড়া দুই বছর মেয়াদি নোয়াবের কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সদস্যরা হলেন, নোয়াবের বিদায়ী সভাপতি দৈনিক সমকাল–এর এ কে আজাদ, প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, দ্য ডেইলি স্টার–এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, দৈনিক বণিক বার্তার প্রকাশক ও সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, পূর্বকোণ সম্পাদক রমীজউদ্দিন চৌধুরী এবং দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস–এর প্রকাশক নাসিম মনজুর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X