কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৫:১০ এএম
অনলাইন সংস্করণ

ঈদ উপহার নিয়ে ‘বিভ্রান্তি’, ব্যাখ্যা দিল চীনা দূতাবাস

জামায়াত আমির ও চীনা রাষ্ট্রদূত। ছবি: সংগৃহীত
জামায়াত আমির ও চীনা রাষ্ট্রদূত। ছবি: সংগৃহীত

রাজধানীতে চীনা দূতাবাসের একটি ঈদ উপহার বিতরণ কর্মসূচিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ব্যাখ্যা দিয়েছে চীনা দূতাবাস।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে চীনা দূতাবাসের ফেসবুকে এ সংক্রান্ত ব্যাখ্যা দেওয়া হয়েছে।

পোস্টে বলা হয়েছে, চীনা রাষ্ট্রদূতের অংশগ্রহণে আয়োজিত একটি দাতব্য অনুষ্ঠান নিয়ে অনলাইনে যে তথ্য ছড়িয়েছে, তার কিছু অংশ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

দূতাবাস জানিয়েছে, বাংলাদেশে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও নীতির প্রতি তারা অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে তারা বাংলাদেশের নির্বাচিত সরকারের সুশাসনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং দুই দেশের জনগণের কল্যাণে বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করেছে।

এর আগে মঙ্গলবার ঢাকার মিরপুর-১০ নম্বর আদর্শ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও মেন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

অনুষ্ঠান শেষে জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে এটি চীন ও জামায়াতের যৌথ উদ্যোগে উপহার বিতরণ হিসেবে উল্লেখ করা হলে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি তৈরি হয়। পরে এ বিষয়েই নিজেদের অবস্থান পরিষ্কার করে চীনা দূতাবাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে অনুপ্রবেশ, মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আরেক নেত্রীর যোগসূত্র 

খেলতে বের হয় ২ বোন, পুকুরে মিলল মরদেহ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার ১২৫ বছরপূর্তি / তরুণ নেতৃত্বে গুরুত্ব ও নাগরিক শিক্ষা জোরদারের আহ্বান

ইরানের সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

সেই জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি

জুলাই আন্দোলনে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের ‘পূর্ণাঙ্গ তালিকা’ প্রকাশ করল সাআস

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

১০

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

১১

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

১২

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

১৩

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

১৫

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

১৬

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

১৭

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

১৮

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

১৯

আসিয়ানের বৈঠকে যোগ দিতে ম্যানিলায় রুশ পররাষ্ট্রমন্ত্রী

২০
X