কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

যেভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী এমপিরা

জাতীয় সংসদের অধিবেশন কক্ষ। ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের অধিবেশন কক্ষ। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৮ এপ্রিল এই নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে। সোমবার (৬ এপ্রিল) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত ১১তম কমিশন সভা শেষে এসব তথ্য নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সংবিধানের বাধ্যবাধকতা অনুযায়ী সাধারণ নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে ইসি এখন চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করছে।

সংরক্ষিত আসনের এই নির্বাচন পদ্ধতি মূলত পরোক্ষ ভোটাভুটি। সাধারণ নির্বাচনে বিজয়ী ৩০০ সংসদ সদস্যই এই নির্বাচনে ভোটার হিসেবে গণ্য হন। প্রতি ৬টি সাধারণ আসনের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বরাদ্দের বিধান রয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণে সংসদ সচিবালয় শপথ গ্রহণকারী সংসদ সদস্যদের তালিকা তিন কার্যদিবসের মধ্যে নির্বাচন কমিশনে পাঠিয়ে থাকে।

এরপর রাজনৈতিক দল বা জোটগুলোকে তাদের অবস্থান স্পষ্ট করার জন্য ২১ কার্যদিবস সময় দেওয়া হয়। কমিশন ৩০ দিনের মধ্যে দলভিত্তিক আলাদা ভোটার তালিকা প্রস্তুত করে তা প্রকাশ্য স্থানে টাঙিয়ে দেয় এবং সংসদ সচিবালয়কেও এর অনুলিপি প্রদান করে। একবার এই তালিকা চূড়ান্ত হয়ে গেলে পরবর্তীতে করণিক ভুল সংশোধন ছাড়া আর কোনো পরিবর্তনের সুযোগ থাকে না।

পরবর্তীতে দলগুলো তাদের প্রাপ্ত আসনের অনুপাত অনুযায়ী প্রার্থী মনোনয়ন দিয়ে থাকে। অর্থাৎ একটি রাজনৈতিক দলের ৬ জন যদি নির্বাচিত সংসদ সদস্য হন, তাহলে ওই দল থেকে একজন প্রার্থী সংরক্ষিত নারী আসনের সদস্য হবেন। সংরক্ষিত আসনের নির্বাচনে সেই বিশেষ রাজনৈতিক দল থেকে একাধিক নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন এবং সেই দলের নির্বাচিত প্রতি ৬ জন সংসদ সদস্যদের ভোটে একজন বিজয়ী হয়ে সংরক্ষিত আসনের সদস্য হতে পারবেন।

যদি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীর সংখ্যা তাদের বরাদ্দকৃত আসনের সমান হয়, তবে নির্বাচন কমিশন সাধারণত প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। সে ক্ষেত্রে সরাসরি ভোটগ্রহণের প্রয়োজন পড়ে না।

সংরক্ষিত আসনের মহিলা সদস্যদের জন্য সুনির্দিষ্ট কোনো ভৌগোলিক নির্বাচনী এলাকা থাকে না; তারা সংশ্লিষ্ট দল বা জোটের প্রতিনিধি হিসেবেই সংসদে পরিচিত হন। বর্তমান আইন ও আসন বিন্যাস অনুযায়ী সংরক্ষিত ৫০টি নারী আসন ৩০০টি সাধারণ আসনের আনুপাতিক হারে রাজনৈতিক দলগুলোর মধ্যে বণ্টন করা হয়।

আসন বণ্টনের গাণিতিক সূত্র অনুযায়ী, মোট সংরক্ষিত আসন সংখ্যাকে (৫০) মোট সাধারণ আসন (৩০০) দিয়ে ভাগ করে প্রাপ্ত ভাগফলকে সংশ্লিষ্ট দলের আসন সংখ্যা দিয়ে গুণ করা হয়।

যদি গুণফল ভগ্নাংশ আকারে আসে এবং তা শূন্য দশমিক ৫ বা তার বেশি হয়, তবে সংশ্লিষ্ট দল একটি অতিরিক্ত আসন পায়। বিশেষ জটিলতার ক্ষেত্রে লটারির মাধ্যমে আসন নির্ধারণের বিধানও আইনে রাখা হয়েছে।

সেই সমীকরণ অনুযায়ী, এবারের নির্বাচনে প্রাপ্ত আসনের ভিত্তিতে বিএনপি ৩৬টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৩টি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি আসন পেতে যাচ্ছে। স্বতন্ত্র প্রার্থীরা যদি জোটবদ্ধ হন, তবে তারা অবশিষ্ট ২টি আসন লাভ করবেন। তবে ছোট দলগুলো এককভাবে লড়লে বা জোট গঠন না করলে কোনো আসন পাওয়ার সুযোগ থাকবে না।

কালবেলা/এএসএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X