কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষাপ্রতিষ্ঠানে টানানো হবে না রাজনৈতিক ব্যানার : রেল প্রতিমন্ত্রী

রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। ছবি : সংগৃহীত
রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। ছবি : সংগৃহীত

রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষা উপযোগী সুষ্ঠু পরিবেশ তৈরি করতে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে। ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার না টানানোর ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান ও শহীদ শরিফ ওসমান হাদির জীবনের বিনিময়ে পাওয়া দেশকে আমরা নতুনভাবে গড়ে তুলতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই দেশ হবে গণতান্ত্রিক৷’

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

হাবিবুর রশিদ বলেন, ‘নির্বাচনের পরে সব রাজনৈতিক ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতে যেন শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার না টানানো হয়, সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ সময় জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় দেশকে আরও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলারও প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X