কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী জনশক্তি পার্টির উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি। ছবি : কালবেলা
ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী জনশক্তি পার্টির উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি। ছবি : কালবেলা

মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বরেণ্য চিকিৎসক ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ শনিবার (১১ এপ্রিল) পালিত হয়েছে। দিনটি উপলক্ষে ভাসানী জনশক্তি পার্টির উদ্যোগে যথাযথ মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সকালে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলুর নেতৃত্বে দলটির কেন্দ্রীয় নেতারা মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় বক্তারা ডা. জাফরুল্লাহ চৌধুরীর কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বলেন, তিনি ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্র, গণস্বাস্থ্য মেডিকেল কলেজ, গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস, গণবিশ্ববিদ্যালয় ও গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতা। বাংলাদেশের ওষুধনীতি প্রণয়নে তার অবদান দেশের স্বাস্থ্যখাতে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে।

রাজনীতি ও সমাজসেবায় তার ভূমিকার কথা উল্লেখ করে নেতারা আরও বলেন, তিনি ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও ভাসানী জনশক্তি পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ‘গণতন্ত্র মঞ্চ’ গঠনে তার উদ্যোগ ছিল অত্যন্ত সাহসী ও সময়োপযোগী।

অনুষ্ঠানে ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ডা. আবু ইউসুফ সেলিম, প্রেসিডিয়াম সদস্য বাবুল বিশ্বাস ও বিলকিস খন্দকার, নারী নেত্রী সাহানা বেগমসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। নেতারা তার বর্ণাঢ্য কর্মজীবনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং ডা. জাফরুল্লাহ চৌধুরীর আদর্শ ও চিন্তাচেতনা বাস্তবায়নের দৃপ্ত শপথ গ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X