কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

আমি নিজে গুমের শিকার : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

আমি নিজে গুমের শিকার মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এই গুম কমিশনটাকে আমরা এমনভাবে রাখতে চাচ্ছি, যাতে এর ফাংশনটাও ঠিক থাকে এবং যারা গুমের শিকার তারা যেন ন্যায় বিচার পায়।

রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

এ সময় গুরুত্বপূর্ণ তিনটি অধ্যাদেশ—জাতীয় মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে আরও যাচাই-বাছাইয়ের প্রয়োজন বলেও জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আর বিষয়টি এমন না যে ওখানে অধ্যাদেশগুলো 'অ্যাজ ইট ইজ' (যেরকম আছে সেরকমই) পাস করে দিলে সেগুলো শুদ্ধ আইন হচ্ছে তা নয়। এরকম হলে গুম কমিশনকে যে এখতিয়ারটা দেওয়া হচ্ছে, তাতে যারা গুমের শিকার তারা অবিচারের শিকার হবেন। আমি নিজে গুমের শিকার।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,‘বিরোধী দল বেশ কয়েকবার ওয়াকআউট করেছে। সংসদের বিধি অনুযায়ী সেটা করতেই পারেন। কিন্তু যেসব ইস্যুতে ওয়াকআউট করেছেন, তা সঠিক ছিল না। সংসদের বাইরে তারা ভুল তথ্য দিয়ে ব্রিফ করেছেন। এর জবাবে এই প্রেস ব্রিফিং।’

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৭টি হুবহু বিল আকারে আইনে রূপান্তর করা হয়েছে। এ ছাড়া ১৩টি অধ্যাদেশ সংশোধনের মাধ্যমে আইনে পরিণত হয়েছে এবং ৭টি অধ্যাদেশ রহিত বা হেফাজতে রাখা হয়েছে। অন্যদিকে বাকি ১৬টি অধ্যাদেশ বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী আরও যাচাই-বাছাই করে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, ‘৯১টি বিল উত্থাপন করা হয়েছে, এর মধ্যেই বাকি ১৬টি ছিল। বিরোধী দল সেটা না বুঝেই বলেছে, বাকিগুলো কোথায়? তারা যেসব অধ্যাদেশ নিয়ে নোট অব ডিসেন্ট দিয়েছিল, সেগুলো হুবহু উত্থাপন করা হয়েছে। এসব নিয়ে তাদের অনেক সময় দিয়ে সংসদে কথা বলতে দেওয়া হয়েছে। এক–দুজন না, অনেককেই কথা বলতে দেওয়া হয়েছে।’

সালাহউদ্দিন বলেন, ‘জুলাই স্মৃতি জাদুঘরের কিউরেটর স্বেচ্ছায় পদত্যাগ না করলে, সেখানে রোজ কেয়ামত পর্যন্ত থাকার বিষয়টি ছিল। সেটা সরকার সংশোধন করেছে। এটা নিয়ে সবাই মিলে আলোচনা করে পরবর্তীতে নতুন বিল আনা যেতে পারে। গুম, মানবাধিকার, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ নিয়ে অংশীজনদের (স্টেকহোল্ডার) সঙ্গে আলোচনা করে আরও ভালো আইন করা হবে। এসব অধ্যাদেশে যা ছিল, সেখানে সবই যে ঠিক ছিল তা না। আমি নিজেই গুমের শিকার। গুম নিয়ে ভালো আইন হবে। অন্তর্বর্তী সরকারের কেউ কেউ তড়িঘড়ি করে অধ্যাদেশ করেছেন। এটা নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্পকলা থেকে অভিনেত্রী নীল হুরেরজাহানের আইফোন চুরি

হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা সম্ভব নয় : আরাগচি

ইরানের ৪ প্রধান ব্যাংকে সাইবার হামলা

জিম্বাবুয়ের বিপক্ষে ‘বাংলাদেশ ইমার্জিং’ দলের স্কোয়াড ঘোষণা

প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অক্ষম : গালিবাফ

মিডিয়ার ওপর ডিপ্লোম্যাসির নামে নীতিহীনতা চেপে বসেছে : পরওয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

কাউসার মাহমুদের কবিতা : এই সন্ধ্যা তোমার আমার ধূলোয়

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

১০

রূপপুর থেকে কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে, জানালেন মন্ত্রী

১১

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

১২

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

১৩

কনোলির বীরত্বে বাংলাওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

১৪

বাজেট প্রতিক্রিয়া  / ভঙ্গুর অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার প্রাথমিক ‘রিকভারি রোডম্যাপ’

১৫

বেনজীরকে নিয়ে ইন্টারপোলের রেড নোটিশে কী ছিল?

১৬

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

১৭

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

১৮

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

১৯

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

২০
X