কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অক্ষম : গালিবাফ

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি : সংগৃহীত
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি : সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়াহ এলাকায় ইসরায়েলি হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তিনি বলেছেন, সাম্প্রতিক এই হামলা আবারও প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্র হয় তার প্রতিশ্রুতি বাস্তবায়নের রাজনৈতিক সদিচ্ছা রাখে না, নয়তো তা বাস্তবায়নের সক্ষমতা তাদের নেই।

রোববার (১৪ জুন) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গালিবাফ বলেন, ইসরায়েলকে সবুজ সংকেত দিয়ে কোনো পক্ষই ছাড় আদায় করতে পারবে না। ভালো পুলিশ ও খারাপ পুলিশের পুরোনো কৌশল এখন আর কার্যকর হবে না।

তিনি আরও বলেন, যদি প্রতিশ্রুতি বাস্তবায়নের ইচ্ছা ও সক্ষমতাই না থাকে, তাহলে আলোচনার পথ অব্যাহত রাখার কথা বলার কোনো অর্থ হয় না।

উল্লেখ্য, বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। এই ঘটনার পর ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আবারও বাড়তে পারে। এর আগে লেবাননে হামলা অব্যাহত রাখায় ইসরায়েলে পাল্টা হামলা চালায় ইরান। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হামলা বন্ধ করে দুই দেশ।

সূত্র : আল জাজিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১০

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১২

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৫

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৬

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৮

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৯

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

২০
X