কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

এমপিদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের সুপারিশ

বৈঠক। ছবি : কালবেলা
বৈঠক। ছবি : কালবেলা

সংসদ সদস‌্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। রোববার (১৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে সবাইকে স্বাগত জানিয়ে সভার আলোচ্যসূচি পাঠ করেন সভাপতি। এরপর সভাপতির নির্দেশনায় জাতীয় সংসদের গ্রন্থাগার পরিচিতির ওপর একটি প্রেজেনটেশন উপস্থাপন করা হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদে ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দাবলি (দিনের কর্মসূচি, উত্থাপন, উপস্থাপন, স্থীরকৃত আকারে পাস, সুপারিশ করা আকারে পাস, বর্জন, সিদ্ধান্ত প্রস্তাব, বাতিল করা বা মুছে ফেলা, লবি, মুলতবি প্রস্তাব, সাধারণ প্রস্তাব, ধন্যবাদ প্রস্তাব, অনাস্থা প্রস্তাব, অধ্যাদেশ, পিটিশন, কোরাম এবং ওয়াকআউট ইত্যাদি) সম্পর্কে সংসদ-সদস্যদের অবহিত করার লক্ষ্যে জাতীয় সংসদ সচিবালয়ের গ্রন্থাগার কর্তৃক প্রণীত ও প্রকাশিত ‘সংসদে কতিপয় বহুল ব্যবহৃত শব্দ’ শীর্ষক তথ্যপত্রটি সংসদ অধিবেশনকালীন টেবিলে উপস্থাপনের জন্য কমিটি সুপারিশ করে।

বৈঠকে প্রত্যেক সংসদ সদস্যের নাম ও নির্বাচনি এলাকা সার্চ করে তাদের যাবতীয় ডাটা প্রাপ্তির সুবিধার্থে একটি ডাটাবেজ তৈরির লক্ষ্যে কমিটির সদ‌স‌্য হুমাম কাদের চৌধুরীকে আহ্বায়ক এবং মীর আহমাদ বিনকাসেমকে সদস্য করে একটি সাব-কমিটি গঠন করা হয়।

বৈঠকে ইউএনডিপির প্রজেক্ট হতে সংসদ সদস্যদের জন্য কী ধরনের বাজেট বরাদ্দ রয়েছে, তা যাচাই-বাছাই করার লক্ষ্যে কমিটির সদস্য এ বি এম মোশাররফ হোসেনকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্য করে একটি সাব-কমিটি গঠন করা হয়।

এ ছাড়া প্রাকটিস অ্যান্ড প্রসিডিওর অব পার্লামেন্ট বইটি বাংলায় অনুবাদ করার বিষয়ে কমিটি সুপারিশ করে।

বৈঠকে কমিটির সদস্য হুইপ এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান), ডা‌. মো. মাহাবুবুর রহমান, মীর আহমাদ বিনকাসেম, এ বি এম মোশাররফ হোসেন, হুমাম কাদের চৌধুরী এবং আখতার হোসেন অংশগ্রহণ করেন। এ ছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১০

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১১

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১২

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৩

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৭

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৮

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৯

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

২০
X