সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

সিরাজগঞ্জের জাজিরায় হাজি আব্দুল মজিদ রেসিডেন্সিয়াল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা। ছবি : কালবেলা
সিরাজগঞ্জের জাজিরায় হাজি আব্দুল মজিদ রেসিডেন্সিয়াল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের পিছিয়ে পড়া মানুষগুলোর উচ্চ শিক্ষা অর্জন অনেকটাই কষ্টদায়ক। প্রাথমিক ও মাধ্যমিকের গন্ডি পেরোলেও কলেজ স্বল্পতার কারণে আর এগোতে পারে না তারা। এই সংকট দূর করতেই কাজিপুরের দুর্গম জাজিরার চরে প্রতিষ্ঠিত হচ্ছে একটি রেসিডিন্সিয়াল কলেজ।

শুক্রবার (১২ জুন) বিকেলের দিকে নিশ্চিন্তপুর ইউনিয়নের জাজিরা এলাকায় হাজি আব্দুল মজিদ রেসিডেন্সিয়াল নামে এই কলেজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা।

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে নিশ্চিন্তপুর হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজি আব্দুল মজিদ ফাউন্ডেশনের সভাপতি ও দৈনিক আজকের প্রভাতের উপদেষ্টা সম্পাদক এম নুরুল ইসলাম সুমন।

প্রধান অতিথির বক্তব্যে সেলিম রেজা বলেন, চরাঞ্চলের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে মানসম্মত শিক্ষা ও আবাসন সুবিধা থেকে বঞ্চিত ছিল। এই কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে সেই সীমাবদ্ধতা অনেকটাই দূর হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং অ্যাডভোকেট মো. রবিউল হাসান। আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও নিশ্চিন্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক স্বপনসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

১০

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

১১

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১২

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১৩

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৪

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৫

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৭

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৮

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৯

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

২০
X