কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৬ এএম
অনলাইন সংস্করণ

মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ও বিশেষ দূত চার্লস হার্ডারের সুরভী স্কুল ও হেলথ ক্যাম্প পরিদর্শন

শিশুদের সঙ্গে ক্রিস্টেনসেন, চার্লস জে. হার্ডার, ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানসহ অন্যান্যরা। ছবি : কালবেলা
শিশুদের সঙ্গে ক্রিস্টেনসেন, চার্লস জে. হার্ডার, ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানসহ অন্যান্যরা। ছবি : কালবেলা

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার এবং ঢাকাস্থ রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সুবিধাবঞ্চিত শিশু ও নারীদের শিক্ষা ও প্রশিক্ষণে নিবেদিত উন্নয়ন সংস্থা ‘সুরভি’ এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন। রোববার (১৯ এপ্রিল) সকালে তারা ধানমন্ডিতে অবস্থিত প্রতিষ্ঠানে যান।

রাষ্ট্রদূত এবং তার সফর সঙ্গীরা সুরভি স্কুলের কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন। তারা সুরভির আইটি প্রশিক্ষণ কেন্দ্র পর্যবেক্ষণ করেন এবং প্রশিক্ষণার্থীদের খোঁজ-খবর নেন।

মূলত এই সফরটি শিক্ষা ও শিশু কল্যাণে বাংলাদেশ-মার্কিন সহযোগিতার বৃহত্তর গুরুত্বকেও প্রতিফলিত করে। চার্লস জে. হার্ডার সর্বোত্তম ভবিষ্যৎ প্রজন্মের জন্য মার্কিন বিশেষ দূত হিসেবে কাজ করছেন।

মার্কিন প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীর তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, শাহিনা খান জামান, সুরভীর নির্বাহী পরিচালক তাহের মিয়া, জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং ডা. মোস্তফা আজিজ সুমন। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিনও উপস্থিত ছিলেন।

মার্কিন প্রতিনিধি দল সুরভী পরিদর্শনে গিয়ে স্কুলের প্রতিষ্ঠাতা সৈয়দা ইকবাল মান্দ বানুর সাথে সাক্ষাৎ করেন। তাদের আলোচনায় স্কুলের শিক্ষা, মিড ডে মিল, পুষ্টি ও স্বাস্থ্যের সমন্বিত পদ্ধতি এবং এই মডেল কীভাবে ভবিষ্যৎ প্রজন্মকে বিকশিত হতে সাহায্য করতে পারে, সে বিষয়গুলো উঠে আসে। এ সময় সুরভী ও জেডআরএফের পক্ষে বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

সুরভী স্কুল প্রাঙ্গণে জেডআরএফ আয়োজিত একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচিতে ৩০০ জনেরও বেশি শিক্ষার্থীকে দাঁত, চোখ এবং সাধারণ শিশু চিকিৎসা সেবা প্রদান করা হয়। যা প্রত্যক্ষ করেন চার্লস জে. হার্ডার এবং ঢাকাস্থ রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।

পরে সুরভী ও জেডআরএফ দুটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশু দুঃস্থ নারী এবং দরিদ্র মানুষের কল্যাণে সুরভি এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন বাস্তবায়িত কার্যক্রমসমূহ অতিথিদের সামনে তুলে ধরা হয়। এরপর ভবিষ্যতে সহযোগিতার সুযোগ নিয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১০

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১১

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১২

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৩

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৪

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৫

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৬

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৭

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৮

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৯

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২০
X