কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৮:৩৩ এএম
আপডেট : ০৬ মে ২০২৬, ০৯:৩৯ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় দুপুর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও দুপুর পর্যন্ত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। একইসঙ্গে শুষ্ক আবহাওয়া ও তাপমাত্রা বাড়তি থাকার সম্ভাবনা রয়েছে।

বুধবার (৬ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে এই সময়ে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, বরং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এসময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৫ মে) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (৬ মে) সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৯১ শতাংশ। একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এবং বৃহস্পতিবার (৭ মে) সূর্যোদয় হবে ভোর ৫টা ২০ মিনিটে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ২ মিলিমিটার।

এদিকে, মঙ্গলবার (৫ মে) রাতে প্রকাশিত সারা দেশের ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার (৬ মে) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অবস্থায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

আজ বিয়ের পিঁড়িতে বসবেন আমির খান

মালয়েশিয়ায় ১০৫ প্রবাসী শ্রমিককে সহায়তায় হাইকমিশনকে আইনি নোটিশ

মিসরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে যে ৩ পরিবর্তনের আভাস

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের জন্য জরুরি নির্দেশনা

ফতুল্লায় অভিযানের নামে সোনা চুরির অভিযোগ, বরখাস্ত দুই পুলিশসহ কারাগারে ৪

বনের হাতি কেন লোকালয়ে

করদাতাদের সতর্ক করল এনবিআর, দিল ৪ নির্দেশনা

১০

ছিনতাইকারী আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

১১

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১২

প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প, সব জেলায় চিঠি

১৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

১৪

বিসিএসে প্রথম নেত্রকোনার তানভীর

১৫

থাইল্যান্ডের বিউটি বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি কসমেটিকস 

১৬

বাংলাদেশে উদযাপিত হলো যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী

১৭

লাখো মানুষের উপস্থিতিতে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

১৮

ব্রাজিলকে আমরা হারাতে পারি : নরওয়ে কোচ

১৯

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তেই বাঁচল কোটি টাকা

২০
X