কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৬, ১১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

‘জাতিসংঘ অধিবেশন নির্বাচনে বাংলাদেশের বিজয় প্রধানমন্ত্রীর কূটনৈতিক সফলতা’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের বিজয়কে প্রধানমন্ত্রী তারেক রহমানের কূটনৈতিক সফলতা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেছেন, ‘জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে ড. খলিলুর রহমানের বিজয় বাংলাদেশের জন্য এক বড় সফলতা। এর মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে, তারেক রহমানের গ্রহণযোগ্যতা বিশ্বে প্রভাব বিস্তার করছে।’

মঙ্গলবার (২ জুন) রাতে এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, ‘এ বিজয়ের মধ্য দিয়ে বিশ্বের নেতৃত্বে বাংলাদেশের অবস্থান আরও সুসংহত হয়েছে। বাংলাদেশ এখন শুধু আর আঞ্চলিক প্রভাবলয়ে নয়, বিশ্বে প্রভাবলয়ে প্রভাব বিস্তারে সক্ষমতা দেখাতে পেরেছে। তার এই নির্বাচিত হওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। যা অসাধারণ অর্জন, পুরো বাংলাদেশ গর্বিত।’

তিনি বলেন, ‘তাদের প্রতিদ্বন্দ্বি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস গত সাড়ে তিন বছর ধরে প্রস্তুতি ও প্রচারে ছিলেন। অন্যদিকে, বিএনপি সরকার তিন মাস আগে ক্ষমতায় এসে কয়দিনে প্রচারের মধ্য দিয়ে এ সফলতা অর্জন করেছে।’

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী এক বছর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন। বৃহস্পতিবার তিনি ও পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় ফিরছেন বলেও জানান হুমায়ুন কবির।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়ের আশা, ফিরবে পারিবারিক সিনেমা

ট্রেনার্স কনফারেন্সের মিডিয়া পার্টনার বৈশাখী টিভি

রিজার্ভে বাড়ছে চাপ  / জ্বালানি আমদানিতে প্রায় দুই বিলিয়ন ডলার ব্যয়: জ্বালানিমন্ত্রী

প্রিয় দল হারলে মন ভালো করার ৬ উপায়

নাটকে ফেরার আভাস দিলেন মিম

সাইফুজ্জামানের বাসায় দ্বিতীয় দিনের মতো অভিযানে দুদক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বৈঠক

কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য ওডিসি’

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ৩ শিশুর মৃত্যু

১০

মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

১১

হারের পরও ‘উদযাপনের’ ছুটি ঘোষণা! ট্রলের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

১২

জামায়াত নেতার ব্যক্তিগত গাড়িচালকের মরদেহ মিলল মাছের ঘেরে

১৩

‘আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’

১৪

যুক্তরাষ্ট্র সফর শেষে ইরান যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী 

১৫

আর্জেন্টিনা হেরে যাওয়ায় কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা

১৬

কণার কণ্ঠে মিষ্টি প্রেমের গান ‘মন দাও’

১৭

তাইওয়ানের আশপাশে চীনা জাহাজের তৎপরতা বেড়েছে

১৮

শিরোপা না জিতেও বীরের সম্মান, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

১৯

হেফাজতের সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই: ভূমি প্রতিমন্ত্রী

২০
X