কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০২:২৭ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৬, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষতিগ্রস্ত পরিবারকে আজীবন সহায়তা দেবে আদ্-দ্বীন হাসপাতাল

আদ্-দ্বীন হাসপাতাল। ছবি : সংগৃহীত
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি : সংগৃহীত

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা, চাকরিসহ আজীবন সহায়তা দেবে হাসপাতাল কর্তৃপক্ষ।

ছয় নবজাতক মৃত্যুর ঘটনায় শনিবার (০৬ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে আদ-দ্বীন হাসপাতালের পক্ষের আইনজীবী আইনজীবী শিশির মনির এসব কথা বলেন।

তিনি বলেন, ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া কারণ দর্শানোর নোটিশ আইনিভাবে মোকাবিলা করা হবে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে লাইসেন্স বাতিলের জন্য যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, তা আইনসম্মত নয়।

আদ্-দ্বীন হাসপাতালের এ আইনজীবী বলেন, ঘটনার পর দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এক অভিভাবকের অনুরোধে নবজাতক ওয়ার্ডের শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা এক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছিল। এ ঘটনায় দায়িত্বে থাকা কর্মী নাসিমা ও সিনিয়র স্টাফ নার্স রেখাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ভুক্তভোগী পরিবারের সদস্যদের জন্য আদ্-দ্বীন হাসপাতালের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসাসেবা বিনামূল্যে প্রদান করা হবে।

প্রসঙ্গত, গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু হয়। পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তে হাসপাতালটির বিভিন্ন অনিয়ম ও ত্রুটির তথ্য উঠে আসে। তদন্ত প্রতিবেদনে বলা হয়, যে ওয়ার্ডে নবজাতকদের মৃত্যু হয়েছে সেখানে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। এছাড়া ওয়ার্ডে রোগীর অতিরিক্ত চাপ, চিকিৎসক ও নার্সদের সেবাদানে ঘাটতি এবং রোগীবান্ধব আচরণের অভাবও পাওয়া যায়। এসব অনিয়মের প্রেক্ষিতে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে ৭২ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X