কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী

দ্য ডেইলি স্টার- এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির কার্যালয়ে আইনমন্ত্রী ও টিআইবির নির্বাহী পরিচালক । ছবি : সংগৃহীত
দ্য ডেইলি স্টার- এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির কার্যালয়ে আইনমন্ত্রী ও টিআইবির নির্বাহী পরিচালক । ছবি : সংগৃহীত

গণতন্ত্রের সুরক্ষা ও বিকাশে সংবাদমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, গণতন্ত্রের সঙ্গে সংবাদমাধ্যমের স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত, আর তাই দেশের মানুষ একটি স্বাধীন নির্ভীক ও দায়িত্বশীল গণমাধ্যম প্রত্যাশা করে।

শনিবার (২৫ এপ্রিল) ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার- এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে পত্রিকাটির কার্যালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় গত বছরের ১৮ ডিসেম্বর দিবাগত রাতে পত্রিকাটির কার্যালয়ে সংঘটিত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাস্থল ঘুরে দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেন আইনমন্ত্রী।

মো. আসাদুজ্জামান বলেন, গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। অতীতে যেভাবে গণমাধ্যম আক্রমণের শিকার হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এমন ঘটনা ঘটুক, তা আমরা কখনই চাই না।

তিনি আরও বলেন, সরকার এমন একটি পরিবেশ গড়ে তুলতে চায় যেখানে সংবাদমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং কোনো ধরনের ভয়ভীতি বা বাধার সম্মুখীন হবে না। আমরা চাই, বাংলাদেশ সংবাদমাধ্যমের স্বাধীনতার পথ ধরে এগিয়ে যাক এবং এক্ষেত্রে সব ধরনের প্রতিবন্ধকতা দূর হোক।

ডেইলি স্টার কার্যালয়ে ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং অগ্রহণযোগ্য। আমরা চাই না ভবিষ্যতে এমন কোনো দুঃখজনক পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটুক। এসব স্মৃতি দুঃস্বপ্নের মতো, আর আমরা সেই দুঃস্বপ্ন থেকে উত্তরণের জন্য কাজ করে যাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়লা আমদানিতে বাড়তে পারে শুক্লছাড়ের মেয়াদ

মুখে ঘা হয় কেন, এটি কি কোনো ভয়াবহ রোগের ইঙ্গিত?

চবিতে শিক্ষার্থীদের জন্য আবার ‘জোবাইক’ সেবা চালু

বিশ্বকাপের দিনে অস্ট্রেলিয়াকে যেভাবে লজ্জা দিল বাংলাদেশ

বাজেটে যাদের জন্য ট্রেন ভাড়া সম্পূর্ণ ফ্রি

সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী

যোগাযোগ অবকাঠামো উন্নয়নে ৬০ হাজার ৭৩০ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব

বরেন্দ্রজুড়ে তীব্র পানি সংকট, সবচেয়ে ঝুঁকিতে তানোর-গোদাগাড়ী

ইরান থেকে ছোড়া ২০ ক্ষেপণাস্ত্র ভূপাতিত

নতুন কুঁড়ি স্পোর্টসে জন্য ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

১০

জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব

১১

থানায় রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেলেন বৈষম্যবিরোধী নেতা মাহাদী

১২

ওমান উপসাগরে ইরানি কার্গো বার্জে হামলা

১৩

নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা স্থগিত করল মালয়েশিয়ার বিমান সংস্থা

১৪

বড় কয়েকটি খাতে আসতে পারে বড় কর ছাড়ের প্রস্তাব

১৫

‘আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনা অমার্জনীয় অপরাধ’

১৬

অলৌকিক পুনর্মিলন, ৫৮ বছর পর জন্মপরিচয় ও পরিবার ফিরে পেলেন দুলাল

১৭

শিক্ষা খাতে বাড়তে পারে ৪৩ হাজার কোটি টাকা

১৮

খাবার মিললে খান, না পেলে অনাহারে থাকেন জাহেরা বেগম

১৯

ফিফা বিশ্বকাপ ২০২৬: ৪৮ দলের স্কোয়াড দেখে নিন এক নজরে

২০
X