বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ১১:১৫ পিএম
আপডেট : ১০ জুন ২০২৬, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিকেএসপিতে ৩য় বিকেএসপি কাপ অ-১৮ টেনিস টুর্নামেন্ট-২০২৬ শেষ হয়েছে। টুর্নামেন্টে বিকেএসপি বালক ও বালিকা গ্রুপের ১০ টি ইভেন্টের মধ্যে ৭টি স্বর্ণ ও ৭টি রৌপ্য পদক নিয়ে দলগত চ্যাম্পিয়ন, ঝালোকাঠি টেনিস ক্লাব ২টি স্বর্ণ পদক নিয়ে রানার্স আপ এবং মাদারীপুর টেনিস ক্লাব ১টি স্বর্ণ ও ২টি রৌপ্য পদক নিয়ে তৃতীয় স্থান লাভ করে।

বুধবার (১০ জুন) বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। এর আগে গত ৭ জুন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ টুর্নামেন্টো শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. লুৎফর রহমান।

টুর্নামেন্টে বালক একক (অনূর্ধ্ব-১২) ইভেন্টে বিকেএসপির আদনান নাফিস, বালক একক (অনূর্ধ্ব- ১৪) ইভেন্টে বিকেএসপির জুবায়ের ইসলাম ও বালক একক (অনূর্ধ্ব- ১৬) ইভেন্টে বিকেএসপির পার্থ সমদ্দার ও বালক একক (অনূর্ধ্ব- ১৮) ইভেন্টে কাব্য গায়েন এবং বালক-দ্বৈত (অনূর্ধ্ব-১৮) ইভেন্টে বিকেএসপির কাব্য গায়েন ও আপন জুটি চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।

অপরদিকে বালিকা অনূর্ধ্ব-১২ ইভেন্টে বিকেএসপির জাহিন তাসনিম মানভা ও বালিকা- দ্বৈত অনূর্ধ্ব-১৮ ইভেন্টে বিকেএসপির মিতু ও হালিমা জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

৫ দিনব্যপি এ টুর্নামেন্টে বিকেএসপিসহ দেশের বিভিন্ন জেলা, ক্লাব ও সংস্থার ১৩ টি দলের মোট ৯৫ জন খেলোয়াড় ১০টি ইভেন্টে অংশগ্রহণ করে।

এ ধরনের আয়োজন বিকেএসপির এ্যাথলেটদের প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজক কমিটি মনে করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সরকারের বড় পরীক্ষা আজ

জ্যৈষ্ঠের শেষে বর্ষার আগমনী বার্তা

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

১০

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

১১

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১২

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১৩

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৪

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৫

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৬

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৭

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৮

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৯

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

২০
X