কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৭:১০ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলাম ও মসজিদের নামে আ. লীগ সরকার ‘গর্হিত কাজ’ করেছে

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

ইসলামের নামে, মসজিদের নামে আওয়ামী লীগ সরকার বিগত ১৬ বছরে যা করেছিল, সেটা ‘গর্হিত কাজ’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে ব্যয় বাড়ানোর বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হবে বলেও জানান তিনি।

সোমবার জাতীয় সংসদে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসাইনের পক্ষে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রশ্নের জবাব দেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

সংসদে জয়নুল আবদীন ফারুক বলেন, ‘এত টাকার অপচয় হয়েছে। এখন নতুন মসজিদের দরকার নেই। যারা অতীতে ১৩ কোটিকে ২১ কোটি করেছে, সব মসজিদগুলো ভেঙে পড়েছে। আমার সেনবাগের মডেল মসজিদে প্রবেশ করা যায় না, পানি পড়ে।’

বক্তব্যে তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে গত ১৬ বছরে এসব মডেল মসজিদের ব্যয়ের অনিয়ম তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে কিনা, তা জানতে চান।

এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘সেনবাগের যে অবস্থা, আমার দূর্গাপুরের অবস্থা আরও ভয়াবহ। সামনে বিরাট বড় পুকুর, এর পেছনে মডেল মসজিদ, একটা ব্রিজ করে মডেল মসজিদে যেতে হবে। স্থানীয় লোকজন নাম দিয়েছে তাজমহল। মসজিদের সামনে বিরাট আকারে পুকুর থাকায় মানুষ নাম দিয়েছে দুর্গাপুরের তাজমহল। এটাতে প্রবেশ করতে ব্রিজ করতে হবে।’

জবাবে ধর্মমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময়ে অর্থ লোপাটের বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। আমি বলছি না, পদ্মা সেতুর মতো দুর্নীতি এখানে হয়েছে। তবে ইসলামের নামে, মসজিদের নামে তারা যা করেছে, সেটা গর্হিত কাজ। মডেল মসজিদ অত্যন্ত ভালো উদ্যোগ। কিন্তু মডেল মসজিদের জন্য প্রকল্প ব্যয়ের প্রাক্কলন যথাযথ হয়েছে কি না, সেটা যুক্তিসংগত প্রশ্ন।’

মডেল মসজিদের ব্যয় ‘১৩ কোটিকে ২১ কোটিতে বাড়ানোর’ বিষয়ে তিনি বলেন, ‘দেবপ্রিয় ভট্টাচার্য সাহেবের যে শ্বেতপত্র প্রকাশিত হয়েছে, তাতে বলা হয়েছে মেগা দুর্নীতির জন্য মেগাপ্রকল্পের জন্য মেগা বাজেট নেওয়া হয়েছে। সেখানে পাঁচবছর থেকে সাতবছর পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। প্রাক্কলিত ব্যয়ের কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে।’

এখন ১৩ কোটি থেকে ২১ কোটিতে কীভাবে গেল, মডেল মসজিদের প্রকল্প ব্যয়, কতটি মডেল মসজিদ ছিল, সেটা মসজিদওয়ারী তদন্ত পরিচালনার জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের ডেক্সটপ ভার্সন বন্ধ

এতিমখানায় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, শ্বাসরোধে হত্যার অভিযোগ

জন্মদিনের আনন্দের পর পিতৃহারা টোটা

হরমুজে উত্তেজনা / তুরস্ক-সিরিয়া হয়ে নতুন তেল পাইপলাইন করবে ইরাক

ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তুরস্কে গ্রেপ্তার ১১৯

তিন দিন সাগরে ভেসে থাকার পর ৫ জন উদ্ধার

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

যে ৫ কারণে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিততে পারে স্পেন

১০

কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন? / বিশ্বকাপ ফাইনালের আলোচনায় এবার বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

১১

পরিবেশবান্ধব রেলের এলিট ক্লাবে ভারত, চালু হলো প্রথম হাইড্রোজেন ট্রেন

১২

যে ৪ সময়ে আয়াতুল কুরসি পাঠ করলে বেশি উপকার মেলে

১৩

কখন কোন নফল নামাজ পড়বেন? সঠিক নিয়ম জানুন

১৪

বিশ্বকাপে সমান গোল হলে কীভাবে নির্ধারিত হবে গোল্ডেন বুট? জানুন ফিফার নিয়ম

১৫

বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা টাকা পাচ্ছে বাংলাদেশ

১৬

বিক্রম-১ / ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেটের সফল উৎক্ষেপণ

১৭

ইসরায়েলি দখলদারদের হামলায় ফিলিস্তিনি কিশোর ফুটবলারের মৃত্যু

১৮

বিশ্বকাপ উন্মাদনায় মগ্ন কালশী বস্তি, আনসারের ‘স্ট্রিট গোল চ্যালেঞ্জে’ মাতল শিশুরা

১৯

গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে লন্ডনে হাজারো মানুষের বিক্ষোভ

২০
X