কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল ইন্টারনেট বিভ্রাটের কারণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীতে হঠাৎ করেই মোবাইল নেটওয়ার্কে বিভ্রাট দেখা দিয়েছে। যার কারণে মোবাইলে কল রিসিভ করাসহ ইন্টারনেটও ব্যবহার করতে পারছেন না অনেকেই।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল থেকেই এ বিভ্রাট শুরু হয়।

বাংলাদেশ আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি এমদাদুল হক গণমাধ্যমকে বলেন, বলা যায় ৪০ থেকে ৫০ শতাংশ আইএসপি সরাসরি অ্যাফেক্টেড। খাজা টাওয়ারে বড় দুটো ডেটা সেন্টার রয়েছে সেগুলোর সঙ্গে ১০-১২টি আইআইজি যুক্ত রয়েছে; যাদের থেকে কয়েকশ আইএসপি সেবা নিয়ে থাকে। যে কারণে দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

মহাখালীর খাজা টাওয়ারের আগুনে দেশব্যাপী ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে বলে গ্রাহকদের সতর্ক করতে শুরু করেছে ইন্টারনেট সেবাদাতা কোম্পানিগুলো। এমন বার্তা পাঠানোর কিছু সময়ের মধ্যেই কোথাও কোথাও ইন্টারনেট ধীর হয়ে পড়েছে; কোথাও কোথাও বন্ধ হওয়ার খবরও এসেছে।

গ্রামীণফোন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানায়, মহাখালীর আমতলিতে অগ্নিকাণ্ডের কারণে কারিগরি বিপর্যয়ে কিছু গ্রাহকের গ্রামীণফোন থেকে অন্য অপারেটরে ভয়েস কলজনিত সাময়িক অসুবিধা হতে পারে। আমাদের টিম দ্রুততার সাথে সমস্যাটি সমাধানে কাজ করে যাচ্ছে। সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখিত।

বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন লাগে মহাখালীর আমতলিতে অবস্থিত ওই টাওয়ারে। সেখানে ট্রান্সমিশনে দুটি ডাটা সেন্টার ছিল। ইন্টারনেট সার্ভিস প্রভাইডার এসোসিয়েশনের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হক গণমাধ্যমকে বলেন, খাজা টাওয়ারের ট্রান্সমিশনে দুটি ডাটা সেন্টার রয়েছে।

টাওয়ারে আগুনের কারণে অন্তত ৪০ শতাংশ প্রতিষ্ঠানের ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে। আরও অনেক সেবাদাতার সেবা বন্ধের মুখে। তিনি আরও জানান, কবে নাগাদ ইন্টারনেটের এ গতি ফিরবে, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরাও সহযোগিতা করছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খাজা টাওয়ার থেকে সাতজনকে উদ্ধার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১০

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১১

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৩

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৪

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৫

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৬

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৭

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৮

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

২০
X