কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০১:৫৯ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

নাশকতাকারীদের আশ্রয় দিলে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা : র‌্যাব

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। ছবি : সংগৃহীত
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। ছবি : সংগৃহীত

সহিংসতাকারী বা নাশকতাকারীদের আশ্রয় দিলে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

কমান্ডার আল মঈন বলেন, সাম্প্রতিক সময়ে নাশকতা বা সহিংসতার সঙ্গে জড়িত অনেককে জেনেশুনে রাজধানীর পাঁচতারকা হোটেলে আশ্রয় দেওয়া হচ্ছে। যারা জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করছে।

আজ ভোরে রাজধানীর একটি পাঁচতারকা হোটেল থেকে ১০ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারদের প্রসঙ্গে খন্দকার আল মঈন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের নাশকতা করার পরিকল্পনা ছিল। তারা স্বেচ্ছায় এই সহিংসতা চালিয়েছে। তিন পুলিশ সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে নাশকতাকারীরা। ইতোমধ্যে এ নিয়ে মামলা হয়েছে। পরে সিসিটিভি ও ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা গেছে।

আল মঈন বলেন, ওই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ১০ জনই। গোয়েন্দা সূত্রে আমরা জানতে পারি, তারা সেই হোটেলে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালানো হয়। সেই সঙ্গে তাদের গ্রেপ্তার করি আমরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেঁতুলিয়ায় ২৪ ঘণ্টায় ২২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক গেলেন সেনাপ্রধান

সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও ট্রাম্পের পাশে বসে ফাইনাল দেখবেন স্পেনের প্রধানমন্ত্রী

রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে কিয়েভ

আবু সাঈদ-ওসমান হাদীর স্বপ্ন ভেঙে দিয়েছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

জলবায়ুর জন্য বড় হুমকি ফুটবল বিশ্বকাপ: গবেষণা

ব্যাপক ঝড়-বৃষ্টি হলেও আছে ভ্যাপসা গরমের আভাস

স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধের পরিকল্পনা করছে চেক সরকার

আগস্টেই ১০টি বিশেষ সুবিধা নিয়ে আসছে প্রবাসী কার্ড

সাপের কামড় খেয়ে নিজেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ‘বিষঝাড়া ওঝা’

১০

গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত

১১

জকোভিচকে চাপ সামলানোর মন্ত্র জানালেন মেসি

১২

যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ বললেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার

১৩

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৪

যুবদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নু মারা গেছেন

১৫

জুলাইয়ে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ৫০

১৬

কান্নার স্মৃতি মুছে ইতিহাস লিখতে মেটলাইফে মেসি

১৭

আর্জেন্টিনা নাকি স্পেন / টানা ৪ বিশ্বকাপে মিলেছে পূর্বাভাস, ইএ স্পোর্টসের চোখে নতুন বিশ্বচ্যাম্পিয়ন কারা

১৮

কুয়েতসহ উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে হামলার হুঁশিয়ারি ইরানের

১৯

প্রাথমিক শিক্ষকদের বদলি নীতিমালায় বড় পরিবর্তন, যুক্ত হলো ৭ নতুন শর্ত

২০
X