কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ০২:৫৭ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৪০ কর্মকর্তা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

এবার উপসচিব হিসেবে জনপ্রশাসনের ২৪০ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিদেশে বিভিন্ন দূতাবাসে কর্মরত ৯ জন কর্মকর্তা রয়েছেন।

আজ শনিবার (১১ নভেম্বর) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদোন্নতি দিয়ে রেওয়াজ অনুযায়ী তাদের ওএসডি করা হয়েছে। আলাদা আদেশে পরে তাদের পদায়ন করা হবে।

চলতি সপ্তাহের মধ্যে নির্বাচনের তপশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এরপরই শুরু হবে নির্বাচনকালীন সরকার। এর মধ্যে প্রশাসনে বড় ধরনের এ পদোন্নতি দেওয়া হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, উপসচিবের স্থায়ী পদ আছে সাড়ে আটশ’র মতো। এই পদে নতুন করে পদোন্নতি দেওয়ায় বর্তমানে উপসচিবের সংখ্যা বেড়েছে।

এর আগে গত ২২ ডিসেম্বর ১৯৩ জন উপসচিবকে যুগ্ম সচিব এবং গত ১১ ডিসেম্বর ১২৮ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয় সরকার।

গত ২৩ এপ্রিল ২৬৭ জন জ্যেষ্ঠ সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়। ২০১৬ সালের ২৭ নভেম্বর অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিবের তিন স্তরে পদোন্নতি পান ৫৩৬ কর্মকর্তা।

তার আগে ২০১৬ সালের মে মাসে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব পদে ২১৭ কর্মকর্তা এবং ২০১৫ সালের জুনে উপসচিব, যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিব পদে আরও ৮৭৩ কর্মকর্তাকে পদোন্নতি দেয় সরকার।

১. তালিকা দেখতে ক্লিক করুন

২. তালিকা দেখতে ক্লিক করুন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X