কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ১১:৩৮ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

রাতে ঢাকায় এক ঘণ্টায় আরও দুই বাসে আগুন

রাজধানীর তালতলা এলাকায় শিকড় পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা
রাজধানীর তালতলা এলাকায় শিকড় পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা

রাজধানীর আগারগাঁও তালতলা এলাকায় শিকড় পরিবহন ও শেরেবাংলা নগর পঙ্গু হাসপাতালের সামনে বৈশাখী পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১১ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পঙ্গু হাসপাতালের সামনে আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা থানার ওসি উৎপল বড়ুয়া।

তিনি বলেন, রাত সাড়ে ১০টার দিকে যাত্রীবেশে উঠে দুর্বৃত্তরা বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

এদিকে আগারগাঁও তালতলার বিপরীত পাশে শিকড় পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল বাতেন।

তিনি বলেন, পৌনে ১১টার দিকে দুর্বৃত্তরা শিকড় পরিবহনে আগুন ধরিয়ে দেয়। তবে এতে কেউ অগ্নিদগ্ধ বা আহত হয়নি। ঘটনাস্থলে আমাদের একাধিক টিম কাজ করছে।

এর আগে রাত ৯টা ২০ মিনিটে যাত্রাবাড়ী ফলপট্টির সামনে অনাবিল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

রাত ৯টার দিকে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো। আগামীকাল রোববার সকাল থেকে চতুর্থ দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে দলগুলো।

একই সময়ে সারা দেশে অবরোধ পালন করবে জামায়াত, এলডিপি, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোটসহ যুগপৎ আন্দোলনের অন্যান্য দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X