কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:০২ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে গরুর মাংসের দাম নির্ধারণ

রাজধানী ঢাকায় ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত। ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকায় ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রির ঘোষণা দিয়েছেন মাংস ব্যবসায়ীরা। বুধবার (৬ ডিসেম্বর) মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মন্টু এ তথ্য জানান।

মোহাম্মদ গোলাম মোর্তজা মন্টু বলেন, মোহাম্মদপুরে মাংস ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সম্মিলিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) থেকে রাজধানীতে এক মাসের জন্য ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া প্রতি মাসে গরু কেনাকাটার ওপর নির্ভর করে দাম নির্ধারণ করা হবে। এক মাস পর আবার বসে দাম পুনরায় নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, গত রোববার (৩ ডিসেম্বর) মাংস ব্যবসায়ী, ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন, ক্যাব, ট্যারিফ কমিশন, সুপারশপ প্রতিনিধি এবং ভোক্তা অধিকারের সমন্বয়ে অনুষ্ঠিত এক সেমিনারে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) গরুর মাংসের দাম নির্ধারণ করার কথা জানানো হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X