কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

মন্ত্রী না থাকলেও কষ্ট নেই : এম এ মান্নান

এম এ মান্নান। ছবি : সংগৃহীত
এম এ মান্নান। ছবি : সংগৃহীত

দীর্ঘ ১০ বছর পর মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করে বিদায় নিচ্ছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ বৃহস্পতিবার শেষ দিনের অফিসে মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর মধ্যে কুশলবিনিময় করেন তিনি। বিদায় নেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বলেন, দায়িত্ব পালন আমি উপভোগ করেছি। আমার কোনো কষ্ট নেই। আমি মন্ত্রী না থাকলেও সংসদে আছি। আমি দলের একজন কর্মী।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর মধ্যে কুশলবিনিময় করেন এমএ মান্নান।

তিনি বলেন, চমৎকার মন্ত্রিসভা করেছে সরকার, প্রত্যেকে কাজের মানুষ। দল যেখানে কাজে লাগাবে, সেখানে কাজ করব। এখানে নতুন যিনি আসবেন, তিনিই আমার সহকর্মী। আমার কোনো মতামত প্রয়োজন হলে ওনাকে সর্বাত্মক সহযোগিতা করব। তিনি আমার সরকারের বাইরের কেউ নয়। নতুন যিনি আসবেন তাকে অভিনন্দন জানাই।

তিনি আরও বলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ে কাজের চমৎকার পরিবেশ। যিনি আসবেন তাকে স্বাগত জানাব। বাস্তবিক অর্থে এখানে প্রধানমন্ত্রী প্রধান। এখানে কাজ উপভোগ করার মতো। কাজের পরিবেশ ভালো, প্রাণবন্ত। এখানে একটাই চ্যালেঞ্জ, আশা অনেক বেশি। এখানে নানা বিধিবিধান মেনেই কাজ করতে হয়।

দেশের সুশাসন খুবই গুরুত্বপূর্ণ জানিয়ে তিনি বলেন, এখানে একাডেমিক পরিবেশ আছে। সাধারণ মানুষও এখন পরিকল্পনা কমিশন চেনে। গ্রামে সবাই এখন একনেক চেনে। গ্রামের মানুষ এখন উন্নয়নের সঙ্গে খুব পরিচিত। গ্রামের মানুষ খুব উন্নয়ন চায়। উন্নয়নকে সামনে এগিয়ে নিতে চায়। একনেক হলে মানুষ টিভির-পত্রিকায় চেয়ে থাকে। কোন অঞ্চলে প্রকল্প পাশ হয়, এটা সবাই দেখতে চায়।

উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী আওয়ামী লীগ নতুন মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। পঞ্চম এ মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি দ্বাদশ সংসদেও নির্বাচিত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১০

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১১

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১২

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৩

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৪

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৫

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৬

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৭

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৮

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৯

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

২০
X