কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৮:৩২ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ধর্মবিষয়কমন্ত্রীর দায়িত্ব পেলেন মো. ফরিদুল হক খান

মো. ফরিদুল হক খান। ছবি : সংগৃহীত
মো. ফরিদুল হক খান। ছবি : সংগৃহীত

নতুন মন্ত্রিসভায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেলেন মো. ফরিদুল হক খান।

ফরিদুল হক খান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি একাদশ জাতীয় সংসদে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এবার তিনি একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন।

ফরিদুল হক খানের রাজনৈতিক জীবনের সূচনা হয় নব্বইয়ের দশকে। তিনি ১৯৯০ সালে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। এরই ধারাবাহিকতায় তিনি ২০০৮ সালে ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদেও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। দশম জাতীয় সংসদে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

একাদশ জাতীয় সংসদেও তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১০

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১২

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৩

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৪

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৫

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৬

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৭

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৮

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৯

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

২০
X