কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-১৭ উপনির্বাচন নিয়ে যা জানালেন ইসি

আগারগাঁওয়ের ইটিআই ভবনে ঢাকা-১৭ উপনির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তাদের সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত
আগারগাঁওয়ের ইটিআই ভবনে ঢাকা-১৭ উপনির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তাদের সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। এর মধ্যেই দেশ ও দেশের বাইরে সুন্দর নির্বাচন আয়োজনের সক্ষমতা জানাতে ঢাকা-১৭ উপনির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে করতে চায় নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (১৪ জুলাই) সকালে আগারগাঁওয়ের ইটিআই ভবনে ঢাকা-১৭ উপনির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তাদের সংবাদ সম্মেলনে এ কথা বলেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।

তিনি বলেন, ‘ভোটারদের সুন্দরভাবে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ তৈরি করে দেওয়া হবে। নিরাপত্তার কোনো অভাব থাকবে না। প্রিসাইডিং কর্মকর্তাদের সাহসের সঙ্গে কাজ করতে হবে।’

প্রিসাইডিং কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আমরা আমাদের দায়িত্ব পালন করব। আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। সবকিছু যখন সমন্বয় হয়ে যাবে। তখন দেখবেন কাজ সহজ হয়ে গেছে।’

ইসি রাশেদা বলেন, ‘অবাধ, সুষ্ঠু, সুন্দর, নির্বাচনের জন্য আমাদের কাজ করতে হবে। যাতে ভোটাররা আসতে পারে তা নিশ্চিত করতে হবে। ভোটাররা আসবেন, তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে চলে যাবেন। এটাই চাওয়া।’

এ সময় ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর, ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, ঢাকার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X