কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০৯:৪৩ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ঈদযাত্রায় বাড়তি ভাড়া চাইলেই ব্যবস্থা : আইজিপি

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। পুরোনো ছবি
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। পুরোনো ছবি

ঈদে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে গণপরিবহন বা ট্রেনে বাড়তি ভাড়া আদায়ের মাধ্যমে হয়রানির চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ অথবা সংশ্লিষ্ট থানায় ফোন করে সহায়তা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৯ মার্চ) দুপুরে রাজারবাগে পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে পুলিশের বার্ষিক আজান, ক্বিরাত ও রচনা প্রতিযোগিতার বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান আইজিপি।

ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করা হলে জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে অথবা সংশ্লিষ্ট থানায় ফোন করে সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আইজিপি বলেন, সম্মানিত যাত্রী সাধারণকে অনুরোধ করব আপনারা কোনো ঝুঁকিপূর্ণ যাত্রা করবেন না। আমরা বেশ কিছুদিন আগেও সমন্বয় সভা করেছি। আগামী ১ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের সকল ইউনিটকে নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে রেলওয়ে মন্ত্রণালয়ে সভা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ে সভা হয়েছে। এসব সভার মাধ্যমে আমরা সমন্বয়ের কাজটি সেরে নিচ্ছি। ঢাকাসহ বিভিন্ন রেঞ্জ ডিআইজিদের আমরা ব্রিফ করব। ডিএমপি কমিশনার ঢাকা মহানগরীর সমন্বয় করবেন। ঈদ যাত্রাকে নিরাপদ ও ঝুঁকিমুক্ত করতে নৌপুলিশ, রেলওয়ে পুলিশ, ট্যুরিস পুলিশ, হাইওয়ে পুলিশ তাদের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি জেলা পুলিশও তাদের প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন, এবার ঈদের ছুটি একটু লম্বা হবে। এজন্য পর্যটন স্পটগুলোতে দর্শনার্থীদের একটু ভিড় হতে পারে। তাই সার্বিকভাবে নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা আমাদের পরিকল্পনা গ্রহণ করছি। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় অপরাধ নিয়ন্ত্রণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন আইজিপি।

সারা দেশে সড়কের উন্নয়ন হয়েছে উল্লেখ আইজিপি বলেন, আশা করছি, ঈদে যাত্রী সাধারণকে নিরাপদে ও নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাতে পারব। সে সঙ্গে যথাসময় সবার ঈদযাত্রা সমাপ্ত হবে বলে আমি আশা করছি।

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, অন্যান্য বছর যেভাবে আমরা সফলভাবে যাত্রীদের নিরাপদে গমনে সচেষ্ট ছিলাম, এবারও আমরা যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করব। প্রয়োজনে পুলিশ সদস্যরা নিজেদের ছুটি বাদ দিয়ে হলেও ঈদ যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত কাজ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X