কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০৮:১৭ পিএম
আপডেট : ২৫ মে ২০২৪, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মেট্রোরেল চলাচল বন্ধ

পুরোনো ছবি
পুরোনো ছবি

মেট্রোরেল চলাচল বন্ধ। সন্ধ্যা থেকে হঠাৎ করেই ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর বিভিন্ন স্টেশনে মাইকিং করে জানানো হয় আজ আর ট্রেন চলবে না।

আরও জানানো হয়, যারা সিঙ্গেল জার্নির টিকিট কেটেছেন তাদের টাকা ফেরত দেওয়া হবে। এমআরটি পাশ যাদের আছে তারা কোনো জরিমানা ছাড়া স্টেশন ত্যাগ করতে পারবেন।

ট্রেন চলাচল বন্ধের কারণ সম্পর্কে কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

এমআরটি লাইন-৬ এর সিগন্যালিং সিস্টেম ফেল করায় হঠাৎ করে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। একটি ট্রেন সচিবালয় স্টেশনে আটকা পড়েছে। এছাড়া বেশ কয়েকটি ট্রেন কাছাকাছি স্টেশনে আটকে আছে। এতে বহু যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

মেট্রোরেল চালু হওয়ার আগে রাজধানীর রাস্তায় ঘণ্টায় যানবাহনের গতি ছিল চার দশমিক আট কিলোমিটার। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১০ কিলোমিটারে। কমেছে নগরীর কার্বন নিঃসরণ। ২০৩০ সালের মধ্যে ১৪০ কিলোমিটার পথ আসবে ছয়টি মেট্রোরেলের আওতায়। তখন দৈনিক প্রায় ৫২ লাখ ৪০ হাজার যাত্রী দ্রুত, নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে মেট্রোতে যাতায়াত করতে পারবে।

এদিকে মেট্রো-৬ প্রকল্পটি উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত সাড়ে সাত কিলোমিটার বর্ধিত করা হয়েছে। এতে স্টেশন থাকবে পাঁচটি। পুরো কাজ শেষ হলে মেট্রো-৬ তে নতুন আরও চার লাখ যাত্রী যোগ হবে। বর্তমানে মেট্রোরেলে তিন লাখ যাত্রী পরিবহন করা হচ্ছে।

রোববার (১৯ মে) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘ব্র্যান্ডিং সেমিনার অন ঢাকা মেট্রোরেল’ অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেট্রোরেলে ১৫ শতাংশ ভ্যাট বসানোর সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বিবেচনা করতে অনুরোধ জানিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

১০

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

১১

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

১২

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

১৩

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

১৪

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

১৫

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১৬

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

১৭

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

১৮

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

১৯

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

২০
X