কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৭:৩০ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএল স্থগিত, মেট্রোরেলের বাড়তি ট্রিপ নিয়ে নতুন সিদ্ধান্ত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ বাতিল হওয়ায় মেট্রোরেলের চারটি অতিরিক্ত ট্রিপ চলাচল করবে না।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির (এমআরটি) লাইন-৬-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী এই তথ্য জানিয়েছেন।

এর আগে বিপিএল উপলক্ষে মেট্রোরেলের চারটি অতিরিক্ত ট্রিপ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

কিন্তু আজ বৃহস্পতিবার বিপিএলের নির্ধারিত ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর ফলে কাল মেট্রোরেলের অতিরিক্ত চারটি ট্রিপ পরিচালিত হবে না।

মো. আহসান উল্লাহ শরিফী জানান, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুরে অনুষ্ঠিত বিপিএলের ম্যাচের দিনগুলোতে ১৫ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন চারটি করে অতিরিক্ত ট্রিপ পরিচালনার পরিকল্পনা ছিল। তবে বৃহস্পতিবার ম্যাচ বাতিলের কারণে আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।

এদিকে পরবর্তী ম্যাচের দিনগুলোতে পরিস্থিতি অনুযায়ী অতিরিক্ত ট্রিপ পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে ডিএমটিসিএল সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে বিসিবির ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের পদ থেকে পরিচালক নাজমুল ইসলামকে সরিয়ে দেওয়ার পর ক্রিকেটাররা খেলায় না ফিরলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রিকেটারদের আলটিমেটামের মুখে এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবির সভাপতি আমিনুল ইসলাম অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X