কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০৪:৩০ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৪, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন নাঈমুল ইসলাম

নাঈমুল ইসলাম খান। পুরোনো ছবি
নাঈমুল ইসলাম খান। পুরোনো ছবি

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন প্রখ্যাত সাংবাদিক ও দৈনিক আমাদের নতুন সময়ের ইমেরিটাস সম্পাদক নাঈমুল ইসলাম খান। সচিব পদমর্যাদায় তাকে এ পদে নিয়োগ দিলেন সরকার।

বৃহস্পতিবার (৬ জুন) রাষ্ট্রপতির চূড়ান্ত অনুমোদনের পর তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চলতি বছরের ১০ মার্চ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল মারা যান। দীর্ঘ আড়াই মাস ধরে পদটি শূন্য ছিল। সাংবাদিক নাঈমুল ইসলাম খানকে প্রেস সচিব পদে নিয়োগ দিয়ে পদটি পূরণ করলেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশে নতুন ধারার সাংবাদিকতা শুরুর ক্ষেত্রে তাকে পথিকৃৎ মনে করা হয়। বিশেষ করে ইত্তেফাক ও সংবাদ যুগের পর আজকের কাগজের মাধ্যমে বাংলাদেশে সাংবাদিকতার যে নতুন বিপ্লবের সূচনা হয়েছিল, সেই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন নাঈমুল ইসলাম। তিনি ভোরের কাগজের সম্পাদক থেকে পদত্যাগ করার পর আমাদের সময় পত্রিকাটি চালু করেন। স্বল্পতম সময়ের মধ্যে পত্রিকাটি দ্রুত জনপ্রিয়তা লাভ করে। বর্তমানে তিনি আমাদের নতুন সময় এবং আমাদের অর্থনীতি নামে দুটি পত্রিকা প্রকাশ করছেন।

বাংলাদেশের সংবাদপত্রে দুটি জনপ্রিয় ধারার শুরু নাঈমুল ইসলাম খানের হাত ধরে হয়েছে। তার আজকের কাগজকে অনুসরণ করে আজ বাংলাদেশে অনেক দৈনিক পত্রিকা। আমাদের সময় ঘরানারও একাধিক দৈনিক আছে বাজারে।

নাঈমুল ইসলাম খান ১৯৫৮ সালের ২১ জানুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তার পিতা নুরুল ইসলাম খান ছিলেন রাজনীতিবিদ ও আইনজীবী। মা নূরুন নাহার খানের ৬ সন্তানের মধ্যে তিনি সবার বড়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৭ সালে তিনি সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসেবে ঢাকা স্টামফোর্ড ইউনিভার্সিটিতে যোগ দেন। টেলিভিশনে টকশোর আলোচক হিসেবে দেশব্যাপী তার সুনাম রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X