কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সড়কে আরও এক বছর থাকছেন নুরী

এ বি এম আমিন উল্লাহ নুরী। ছবি : সংগৃহীত
এ বি এম আমিন উল্লাহ নুরী। ছবি : সংগৃহীত

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব পদে আরও এক বছরের চুক্তি পেতে যাচ্ছেন এ বি এম আমিন উল্লাহ নুরী। আগামী ৩০ জুন তার বর্তমান চুক্তির মেয়াদ শেষে তাকে আরও এক বছর চুক্তি দেওয়াসংক্রান্ত সার-সংক্ষেপ ইতোমধ্যে অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী। শিগগিরই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্ভরযোগ্য সূত্র কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছে।

২০২১ সালের ২৩ এপ্রিল তিনি সচিব পদোন্নতি পেয়ে রাজউকের চেয়ারম্যান হন। ২০২২ সালের ৪ জুন থেকে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বছরের ৩১ ডিসেম্বর তার নিয়মিত চাকরির বয়স শেষ হলে তাকে ছয় মাসের চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। আগামী ৩০ জুন সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই তাকে ফের এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিতে যাচ্ছে সরকার।

আমিন উল্লাহ নুরী চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে বিএসএস (সম্মান) এবং ১৯৮৮ সালে এমএসএস (রাষ্ট্রবিজ্ঞান) ডিগ্রি লাভ করেন। নুরী বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। ১৯৯৩ সালে ১ এপ্রিল বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে সহকারী কমিশনার পদে সরকারি চাকরিতে যোগদান করেন। এ বি এম আমিন উল্লাহ নুরী রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X