কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ০৮:০৮ এএম
অনলাইন সংস্করণ

নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা মারা গেছেন

পুরোনো ছবি
পুরোনো ছবি

সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা জানান, ৭৯ বছর বয়সী সিগমা হুদা কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

কয়েকদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সিগমা হুদার মরদেহ ইউনাইটেড হাসপাতাল থেকে ধানমন্ডির বাসায় নিয়ে যাওয়া হবে। তাকে কোথায় দাফন করা হবে, সে সিদ্ধান্ত এখনো হয়নি।

সুপ্রিম কোর্টের আইনজীবী সিগমা হুদা ছিলেন বাংলাদেশ মানবাধিকার সংস্থার চেয়ারপারসন। তিনি বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এবং আইন ও উন্নয়ন ইনস্টিটিউটের (আইএলডি) প্রতিষ্ঠাতা সহাসচিব ছিলেন। ২০০৪ সালে মানবপাচার প্রতিরোধে জাতিসংঘের বিশেষ দূতের দায়িত্ব পেয়েছিলেন সিগমা হুদা।

সুপ্রিম কোর্টের আইনজীবী সিগমা ছিলেন বাংলাদেশ মানবাধিকার সংস্থার চেয়ারপারসন। তিনি বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এবং আইন ও উন্নয়ন ইনস্টিটিউটের (আইএলডি) প্রতিষ্ঠাতা সহাসচিব ছিলেন। ২০০৪ সালে মানবপাচার প্রতিরোধে জাতিসংঘের বিশেষ দূতের দায়িত্ব পেয়েছিলেন সিগমা হুদা। তার স্বামী নাজমুল হুদা ছিলেন বিএনপির প্রতিষ্ঠাকালীন স্থায়ী কমিটির সদস্য। খালেদা জিয়ার সরকারে ১৯৯১ সালে তথ্য ও ২০০১ সালে যোগাযোগমন্ত্রী ছিলেন তিনি।

২০১২ সালে বিএনপি ছেড়ে জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ) এবং পরে বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) এবং বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে তিনটি দল গড়ার চেষ্টা করেন নাজমুল হুদা।

তাতে সফল না হলে ২০১৫ সালে তৃণমূল বিএনপি নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন।২০২৩ সালে ১৯ ফেব্রুয়ারি নাজমুল হুদা মারা যান। এই দম্পতি দুই মেয়ে অন্তরা হুদা ও শ্রাবন্তী আমিনা হুদাকে রেখে গেছেন। অন্তরা হুদা বর্তমানে তৃণমূল বিএনপির নির্বাহী চেয়ারম্যান।

সিগমা হুদার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী ও মহাসচিব তৈমুর আলম খন্দকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মাটিচাপা দেওয়ার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

‘আমার বন্ধু মহাজাদু জানে’

১০

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১১

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

১২

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

১৩

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

১৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১৫

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১৬

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

১৭

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

১৮

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

১৯

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

২০
X