কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ০৯:০৫ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে ইসলামী আন্দোলনের সংহতি

ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো। গ্রাফিক্স : কালবেলা
ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো। গ্রাফিক্স : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকা সোমবারের (৫ আগস্ট) গণমিছিল প্রত্যাহার করেছে দলটি। চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৪ আগস্ট) দলের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইর সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব শেখ ফজলে বারী মাসউদ, কে এম আতিকুর রহমান, আহমদ আবদুল কাইয়ুম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুফতি সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম আল আমিন, মাওলানা দেরাওয়ার হোসাইন সাকী, জি এম রুহুল আমিন, হাফেজ মাওলানা নূরুল করীম আকরাম, মাওলানা আরিফুল ইসলাম, আলহাজ আব্দুল আউয়াল মজুমদার।

ছাত্র-জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলায় অনেকের মৃত্যুতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

রোববার এক বিবৃতিতে মহাসচিব বলেন, আওয়ামী সরকারের অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে আজও প্রায় একশোর মতো মানুষ নিহতের ঘটনা ঘটেছে। তিনি বলেন, আওয়ামী লীগ প্রধান যদি আজকে আন্দোলনকারীদের প্রতিহতের ঘোষণা না দিতেন তাহলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটত না।

ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, দেশ অগ্নিগর্ভে নিপতিত। সর্বত্র মজলুম মানুষের আহাজারি। সন্তানহারা মায়ের আর্ত্মনাদ, বোনহারা মা-ভাইয়ের আহাজারি, আহত হয়ে হাসপাতালে অসহ্য যন্ত্রণা নিয়ে কাতরানো আকাশ-বাতাস ভারী করে তুলেছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইফুজ্জামানের বাসায় দ্বিতীয় দিনের মতো অভিযানে দুদক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বৈঠক

কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য ওডিসি’

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ৩ শিশুর মৃত্যু

মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

হারের পরও ‘উদযাপনের’ ছুটি ঘোষণা! ট্রলের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

জামায়াত নেতার ব্যক্তিগত গাড়িচালকের মরদেহ মিলল মাছের ঘেরে

‘আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’

যুক্তরাষ্ট্র সফর শেষে ইরান যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী 

১০

আর্জেন্টিনা হেরে যাওয়ায় কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা

১১

কণার কণ্ঠে মিষ্টি প্রেমের গান ‘মন দাও’

১২

তাইওয়ানের আশপাশে চীনা জাহাজের তৎপরতা বেড়েছে

১৩

শিরোপা না জিতেও বীরের সম্মান, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

১৪

হেফাজতের সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই: ভূমি প্রতিমন্ত্রী

১৫

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের পূর্বাভাস

১৬

৯৬ মামলা: গ্রেপ্তার, জামিন, ফের গ্রেপ্তার সাহেদ

১৭

ফাইনাল খেলা দেখে ফেরার পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

১৮

ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত

১৯

ম্যাচ চলাকালে কানাডার প্রধানমন্ত্রীর কাছে দাবানলের ধোঁয়ার ক্ষতিপূরণ চাইলেন ট্রাম্প

২০
X