কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:০৪ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সন্ধ্যায় স্বর্ণের দাম কমলো, রুপার বাজারে নতুন রেকর্ড

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বৈশ্বিক বাজারে স্বর্ণের দামে সামান্য পতন দেখা গেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সিদ্ধান্তে নীতিনির্ধারকদের বিভক্ত ভোট বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে। অন্যদিকে রুপা আবারও নতুন উচ্চতা স্পর্শ করেছে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এবং লন্ডন সময় বেলা ১১টা ১১ মিনিটে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক শূন্য দশমিক ৩% কমে দাঁড়ায় আউন্সপ্রতি ৪,২১৭ দশমিক শূন্য ৯ ডলার। ফেব্রুয়ারি সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৫% বেড়ে ৪,২৪৪ দশমিক ৭০ ডলার হয়। খবর রয়টার্সের।

স্বতন্ত্র বিশ্লেষক রস নরম্যান বলেন, সুদের হার কমানোর প্রত্যাশায় আগাম অতিরিক্ত বিনিয়োগ হওয়ার কারণেই স্বর্ণে কিছু বিক্রির চাপ তৈরি হয়েছে। তবে তার মতে, স্বর্ণের মৌলিক শক্তিশালী বাজারচিত্র অপরিবর্তিত রয়েছে।

অন্যদিকে স্পট সিলভার ১% বেড়ে আউন্সপ্রতি ৬২ দশমিক ৩৯ ডলার হয়; এর আগে সেশনের মধ্যেই এটি ৬২ দশমিক ৮৮ ডলার স্পর্শ করে নতুন রেকর্ড গড়ে। চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম বেড়েছে ১১৬%, যা শিল্প খাতে শক্তিশালী চাহিদা, মজুত কমে যাওয়া এবং যুক্তরাষ্ট্রের ‘ক্রিটিক্যাল মিনারেল লিস্ট’-এ রুপা যুক্ত হওয়ার প্রভাব।

নরম্যান বলেন, রুপার বাজার অত্যন্ত ইতিবাচক। ক্রিটিক্যাল মিনারেল তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় ভবিষ্যতে রিজার্ভ গঠনের সম্ভাবনা রয়েছে, যা বাজারকে আরও সংকুচিত করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১০

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১১

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১২

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১৩

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১৪

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৫

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৬

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৭

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৮

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৯

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

২০
X