মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

পোস্টার সরালেন শিশির মনির

নিজের পোস্টার সরালেন শিশির মনির। ছবি : সংগৃহীত
নিজের পোস্টার সরালেন শিশির মনির। ছবি : সংগৃহীত

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে নির্বাচনী পোস্টার সরালেন জামায়াতের প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তপশিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তিনি নিজ হাতে নিজের প্রচারসামগ্রী অপসারণ করেছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে টানানো পোস্টার স্বেচ্ছায় খুলে ফেলতে দেখা যায় তাকে।

শিশির মনির বলেন, তপশিল ঘোষণার পর নির্বাচন কমিশন ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের ব্যানার, পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড ও আলোকসজ্জা অপসারণের নির্দেশ দিয়েছে। এটি রাষ্ট্রের আইন। তাই আমরা নিজেরাই আমাদের পোস্টার ও ফেস্টুনগুলো সরিয়ে দিচ্ছি। শুধু এখানে নয়, দুই থানার যেসব এলাকায় আমাদের প্রচারসামগ্রী ছিল, সব জায়গা থেকেই নিজ দায়িত্বে তা নামানো হচ্ছে।

তিনি আরও বলেন, আচরণবিধি মানা আমাদের সকলের দায়িত্ব। নিজেদের আচরণবিধি না মেনে অন্যকে উপদেশ দিলে তার কোনো মূল্য নেই। সেই দায়িত্ববোধ থেকেই আজ অপসারণ কার্যক্রম শুরু করেছি। হাতে সময় থাকলেও আইনকে সম্মান জানিয়ে আগেই কাজ করছি। আগামী নির্বাচন যেন আইন মেনে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সেটিই আমাদের প্রত্যাশা।

এর আগে নির্বাচন কমিশন জানায়, তপশিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের সব ধরনের আগাম প্রচারসামগ্রী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ খরচে অপসারণ করতে হবে। এ বিষয়ে সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যেই সব আগাম প্রচারসামগ্রী সরিয়ে ফেলতে হবে। নির্দেশনা অমান্য করলে আচরণবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X