বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলের সহায়তায় মোবাইল ফিরে পেলেন মেডিকেল ভর্তি পরীক্ষার্থী জেরিন

ছাত্রদলের সহায়তায় মোবাইল ফিরে পেলেন মেডিকেল ভর্তি পরীক্ষার্থী জেরিন

ছাত্রদলের সহায়তায় মোবাইল ফিরে পেলেন মেডিকেল ভর্তি পরীক্ষার্থী কাজী জেরিন।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সিট পড়েছিল কুমিল্লার মেয়ে কাজী জেরিনের। সে পরীক্ষা হলে ঢোকার পূর্বে অপরিচিত একজন বহিরাগতের কাছে তার মোবাইল, ব্যাংক কার্ড, এনআইডি সংবলিত ব্যাগ রেখে পরীক্ষার হলে প্রবেশ করে।

পরবর্তীতে পরীক্ষা শেষ হওয়ার পর সে অন্যান্য শিক্ষার্থীদের কাছ থেকে খোঁজ পেয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের হেল্পডেস্কের শরণাপন্ন হয়। সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে মোবাইলের লোকেশন সংগ্রহ করে ছাত্রদল নেতারা কাজী জেরিনকে নিয়ে যথাস্থানে পৌঁছে যায়। ব্যাগ হাতে পেয়েই আবেগআপ্লুত হয়ে পড়ে কাজী জেরিন ছাত্রদলকে ধন্যবাদ জানায়।

জানা গেছে, সকাল ৮টা থেকেই শুরু হওয়া এই হেল্পডেস্কের মাধ্যমে প্রায় দুই হাজার শিক্ষার্থীকে পানি ও জরুরি স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এ ছাড়া প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য শতাধিক লকারের ব্যবস্থা করা হয়েছিল।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের এই মানবিক কার্যক্রমের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক রুহুল আমিন প্রধান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল সভাপতি ডা. তাওহীদুল ইসলাম সৈকত, সাধারণ সম্পাদক ডা. ইমরান হোসেন, ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ শিহাব, খন্দকার সিফাত-উল হক, মহসিন, ইফাত, সৈকত, শিহাব, সাঈদ মোর্শেদ, আদনান, সৌরভ, রিফাত, আকাশ, কৌশিক, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল নেতা আশরাফুল আসাদ, নার্সিং কলেজ ছাত্রদল নেতা সাগর নিয়াজ, সাগর হাওলাদার ও রাফিসহ নেতারা।

২০২৫-২৬ সেশনে সর্বমোট ১৩ হাজার ৫১টি আসনের জন্য এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এ বছর আবেদন করেছিলেন মোট ১ লাখ ২২ হাজার ৬৩২ জন; যার মধ্যে ৪৯ হাজার ২৮ জন আবেদনকারী ছেলে এবং ৭৩ হাজার ৬০৪ জন মেয়ে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X