ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

১৫ শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা জামায়াতের

শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছবি : কালবেলা
শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করে ১৫ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর যাত্রাবাড়ী শনির আখড়া এলাকার বধূয়া কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ১৫ পরিবারের সদস্যদের দুই লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় দলটির পক্ষ থেকে।

মতবিনিময় সভায় ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশকে গড়তে হলে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে ৫ আগস্ট দেশ ফ্যাসিবাদী সরকারের হাত থেকে পুনরায় স্বাধীন হয়েছে।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার রক্তে রঞ্জিত এ স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে। এ দেশকে নিয়ে এখনো বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে। সবাই ঐক্যবদ্ধভাবে যে কোনো কিছুর বিনিময়ে ওই চক্রান্ত রুখে দিতে হবে। তাই আমাদের আগামী দিনের এই দেশকে আদর্শ, কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তোলার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

এর আগে ১৫টি শহীদ পরিবারে সব সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আন্দোলনের সেইদিনগুলোর বর্ণনা শোনেন। এ সময় পরিবারের সবাইকে সহযোগিতার কথা বলে শহীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমির আব্দুস সবুর ফকির।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা শাহজাহান খান, অ্যাডভোকেট আজাদ, মাওলানা বায়েজিদ, মিজানুর রহমান মালেক, মাহফুজুর রহমান, মাওলানা ইমাম হোসাইন, জুনায়েদ আহমেদ, সাফিউল আলম, মাওলানা মুজাহিদুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১০

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১১

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১২

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৩

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৪

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৭

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

২০
X