কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০৮:৫৯ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

শেখ হাসিনার শাসনামলে ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের পঞ্চম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

কর্মসূচি অনুযায়ী, সোমবার (০৭ অক্টোবর) নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে মৌন মিছিল ও স্মরণসভা করবে ছাত্রদল।

রোববার (০৬ অক্টোবর) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেছেন।

দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার নেতাদের যথাযথভাবে কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন তারা।

উল্লেখ্য, ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের শের-ই-বাংলা হলের নিচতলায় সোমবার ভোর ৩টায় পুলিশ আবরারের লাশ উদ্ধার করে।

আবাসিক হলের দ্বিতীয় তলায় ইনস্টল করা একটি ক্লোজ-সার্কিট ক্যামেরা ধারণ করা ফুটেজে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী আবরারের হাত ও পা ধরে টেনে করিডরে নিচে নামাচ্ছে।

এর আগে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা তাকে পিটিয়ে হত্যা করে। পরে ময়নাতদন্তের প্রতিবেদনে নিশ্চিত করা হয়, শিক্ষার্থী আবরার ফাহাদকে ‘ভোঁতা জিনিসের’ মাধ্যমে পিটিয়ে হত্যা করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহ করে, আবরারকে একটি ফেসবুক পোস্টের কারণে আক্রমণ করা হয়েছিল, যা ভারতের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক কিছু চুক্তির সমালোচনা বলে মনে হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন রাশিয়ার সেনারা, গোপন নথি ফাঁস

বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা

ঢাকা-১৫ আসনের সমস্যা সমাধানে এক মঞ্চে সরকারি ও বিরোধীদল

জুলাইতে আসছে ১১ কার্গো এলএনজি

নৌপরিবহন প্রতিমন্ত্রী / দৌলতদিয়া ঘাটে বাঁশের ব্যবহার অনিয়ম নয়, নকশার অংশ

স্ত্রীর সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় প্রাণ দিলেন স্বামী

১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ

গাঙ্গুয়ার সাত বছরের লড়াই

ঢাকা জেলা মহিলা দলের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা হলো, জানলেন প্রধানমন্ত্রী

১০

পোড়া মবিলের চুলা বিক্রি ও ব্যবহার বন্ধে হাইকোর্টের রুল

১১

আগামী চার বছর নিরাপদ ব্রাজিলের যে বিশ্বরেকর্ড

১২

সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু, মরদেহ নিয়ে সহপাঠীদের বিক্ষোভ

১৩

আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় যোগ দেবেন ৯০ দেশের প্রতিনিধি

১৪

বৃহত্তম ফটিকছড়ি ভেঙে নতুন উপজেলার অনুমোদন

১৫

এএফসি-২০২৬ ক্যাপ্টেনস মিট-ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র অনুষ্ঠিত 

১৬

নিউইয়র্কে চালু হলো বাংলাদেশিদের ‘স্কচটাউন বাংলাদেশ সেমিট্রি’

১৭

ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেনের ফি নির্ধারণ

১৮

রুয়েটে আড়াই হাজার বৃক্ষরোপণের ঘোষণা উপাচার্যের

১৯

চমক রেখে টি-টোয়েন্টি দল ঘোষণা করল বাংলাদেশ

২০
X