কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

দুই দিনের কর্মসূচি দিল ঢাকা দক্ষিণ বিএনপি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও গণসংযোগ উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

সোমবার (১৪ অক্টোবর) সাইদুর রহমান পিন্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় গোড়ান নবাবী মোড়, টেম্পু স্ট্যান্ডে এবং আগামী শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় জুরাইন রেলগেট সংলগ্ন বিক্রমপুর প্লাজার সামনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এদিকে ঢাকা মহানগরে ডেঙ্গু আক্রান্তদের জন্য চিকিৎসাসেবা এবং রক্তের জন্য হটলাইন ও ওয়েবসাইট চালু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন শেষে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, গণবিরোধী ও ফ্যাসিস্ট সরকার জনগণের জান-মালের তোয়াক্কা করেনি। কিন্তু এখন তো জনসমর্থিত সরকার। একটি গণবিপ্লব সংঘটিত হওয়ার পরে এ সরকার এসেছে। এ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট যারা আছেন তাদের উচিত ছিল ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নেওয়া। সরকারের উপদেষ্টারা নানা ধরনের পদক্ষেপের কথা বলে যাচ্ছেন, কিন্তু মানুষের জীবন বাঁচাতে যে আরও তৎপর হওয়া দরকার তেমনটি পরিলক্ষিত হয়নি। এটা দুর্ভাগ্যজনক।

রিজভী বলেন, ইতোমধ্যে সরকারিভাবেই ২০০-এর অধিক মানুষ মারা গেছেন ডেঙ্গুতে এবং প্রতিদিন ১০ থেকে ১২ জন করে মারা যাচ্ছেন। ডেঙ্গু তো প্রতিরোধ্য। এটি প্রতিরোধের জন্য আগে থেকে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এখন তো আর শেখ হাসিনার আমল না। তার ভাতিজা তাপস সিটিতে ডেঙ্গু ওষুধ ব্যবহারের জন্য যে রুম বরাদ্দ ছিল সেটি তো অন্য কাজে ব্যবহার করেছে। তারা ছিল হরিলুটের সরকার।

তিনি বলেন, যে কোনো মহামারি থেকে মানুষের জীবনকে বাঁচাতে হবে। সে বিষয়ে আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে। এটি যদি না করা যায় তবে মানুষের মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হবে। এক্ষেত্রে বাংলাদেশের জাতীয়তাবাদী দল সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে। ঢাকা উত্তরের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তাবিথ আউয়াল ও দক্ষিণের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের সমন্বিত চিকিৎসক টিম ঢাকা মহানগরে ডেঙ্গু মোকাবিলায় দলের সামর্থ্য অনুযায়ী যতটুকু উদ্যোগ গ্রহণ করা দরকার ততটুকু তারা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘স্মরণকালের সেরা গোল’ যেভাবে কেড়ে নিল ভিএআর!

অর্থনীতিতে গতি আনতে এসএমই খাতকে চাঙ্গা করা সরকারের অগ্রাধিকার: শিল্পমন্ত্রী 

‘আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে’

দালালমুক্ত বিআরটিএ গড়তে অনড় আনসার সদস্যরা

কোরআনের আয়াতের ব্যাখ্যা ঘিরে উত্তপ্ত সংসদ

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ষাটোর্ধ্ব লেডি বাইকারের 

ফুলবাড়ীতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, আটদিনে হাসপাতালে ভর্তি ৮৮

ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢামেক প্রাঙ্গণে বৃক্ষরোপণ

সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্য ‘বিকৃত প্রচারের’ অভিযোগ

কোরআনের আয়াত উদ্ধৃত করে সংসদে বিরোধীদের সমালোচনা করলেন এমপি

১০

নদী তীরবর্তী মানুষের মাঝে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কোস্ট গার্ডের

১১

অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রিআর’ কৌশল নিয়েছে সরকার: অর্থমন্ত্রী

১২

দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা

১৩

বিশ্বকাপের মাঝেই অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো

১৪

লোডশেডিংয়ের ক্ষোভে বিদ্যুৎকর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ

১৫

দেশ এবার সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে: স্পিকার

১৬

প্রবাসী কল্যাণমন্ত্রী / মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসবে সুখবর

১৭

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

১৮

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

১৯

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

২০
X