কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ষাটোর্ধ্ব লেডি বাইকারের 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের রেহোবথ বিচ এলাকায় ইলেকট্রনিক মোটরসাইকেল চালানোর সময় সড়ক দুর্ঘটনায় ৬৬ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে কোস্টাল হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

সিবিএস নিউজের সোমবার (২২ জুন) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, নিহত নারীকে ইতোমধ্যেই শনাক্ত করেছে পুলিশ। তিনি মেরিল্যান্ড অঙ্গরাজ্যের পোটোম্যাক এলাকার বাসিন্দা স্টেফানি লুইস।

পুলিশের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় একটি পিকআপ ট্রাক হাইওয়ের দক্ষিণমুখী লেন দিয়ে চলছিল। একই সময়ে স্টেফানি লুইস নির্ধারিত সাইকেল লেন ধরে দক্ষিণমুখে মোটরসাইকেল চালাচ্ছিলেন।

এক পর্যায়ে তিনি সাইকেল লেন ছেড়ে মূল সড়কে প্রবেশ করলে ট্রাকটির সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঘটনার পর তদন্তকাজ পরিচালনার জন্য প্রায় দুই ঘণ্টা কোস্টাল হাইওয়ের ওই অংশে যান চলাচল বন্ধ রাখা হয়। ডেলাওয়্যার রাজ্য পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সঞ্চয়পত্র নিয়ে কঠোর নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২

ঘানার কালো জাদুই কি কাল হলো ইংল্যান্ডের

শনিবার পৃথিবীর পাশ দিয়ে উড়ে যাবে বিশাল গ্রহাণু

ট্রাম্প নেতানিয়াহুকে বলেছিলেন, ‘সব ইহুদিই তোমার ওপর বিরক্ত’

দলে একাধিক বদল, স্কটল্যান্ডের বিপক্ষে ফাঁস ব্রাজিলের মাস্টারপ্ল্যান!

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী

সাংবাদিক হেনস্তার ঘটনায় সেই এসিল্যান্ডকে বদলি

অনলাইন জুয়ার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

ভোজপুরির প্রশংসায় অক্ষয়, বললেন 'ওরা কিছুই বুঝবে না'

১০

তিন নেতার রোগমুক্তি কামনায় ১২ দলীয় জোটের দোয়া 

১১

গুণীদের সম্মান জানালে গর্বিত জাতি হবে বাংলাদেশ: মঈন খান

১২

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কারা হতে পারে, সমীকরণ কী বলছে?

১৩

সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: প্রবাসী কল্যাণমন্ত্রী

১৪

১১ হাজার নাবিককে উদ্ধার করতে হরমুজে চালানো হবে অভিযান

১৫

ডিসি সারওয়ারের বদলি নিয়ে যা বললেন শ্রমমন্ত্রী

১৬

১/১১ সরকারের সময়ে তারেক রহমানের নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার

১৭

বিরোধীরা ফ্যাসিস্ট চিন্তা-চেতনা লালন করে: রিজভী

১৮

মাদক নিয়ে বিরোধের জেরে খুন, বিকৃত করা হয় মরদেহ

১৯

রাশিয়ায় শ্রম উইং নিয়ে প্রকাশিত কালবেলার সংবাদের প্রতিবাদ দূতাবাসের

২০
X