কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতকে নিজ দেশে মানবাধিকার সুরক্ষার আহ্বান জানাচ্ছি : খেলাফত মজলিস

খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভা। ছবি : সংগৃহীত
খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভা। ছবি : সংগৃহীত

ভারতকে নিজ দেশের মানবাধিকার সুরক্ষার প্রতি নজর দেওয়ার আহ্বান জানিয়ে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বক্তারা বলেন, ‘নিজ দেশের মুসলিমসহ সংখ্যালঘু ও দলিতশ্রেণির মানুষদের নিরাপত্তা বাড়াতে আমরা ভারত সরকারকে আবারও আহ্বান জানাচ্ছি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তারা এ কথা বলেন। নির্বাহী বৈঠকের সভায় সভাপতিত্ব করেন আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ।

সভায় নেতারা গভীর উদ্বেগের সঙ্গে বলেন, ‘বারবার দাঙ্গাকবলিত ভারতে প্রতিনিয়ত বহু সংখ্যালঘু মুসলিমকে হত্যা, নির্যাতন করা হচ্ছে। মসজিদসহ ঐতিহাসিক স্থাপনাসমূহ ভেঙে ফেলা হচ্ছে। গত কয়েকদিন আগেও উত্তর প্রদেশের প্রায় দু’শ বছর পুরোনো একটি মসজিদে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হয়েছে। মুসলিমদের নির্যাতন করে হিন্দুত্ববাদী স্লোগান দিতে বাধ্য করা হচ্ছে। আমরা ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী ও বিভিন্ন রাজ্য সরকারের এসব অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক না গলিয়ে নিজ দেশে মানবাধিকার সুরক্ষায় ভারতকে নজর দেওয়া দরকার।’

নেতারা আরও বলেন, ‘বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননা পর এখনো ঔদ্বত্যপূর্ণ ও যুদ্ধাংদেহী আচরণ প্রদর্শন করছে ভারতীয় উগ্রবাদীগোষ্ঠী। ভারত সরকার এদের প্রশ্রয় দিয়ে যাচ্ছে। ভারতীয় মিডিয়াগুলোতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী প্রচারণা চালানো হচ্ছে। এমন তথ্য সন্ত্রাস চালিয়ে ভারত মনে করছে আমাদের দুর্বল করে দিতে পারবে। কিন্তু স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে দল-মত-নির্বিশেষে বাংলাদেশ ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। এখানে হিন্দুসহ সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী যথাযথ নিরাপত্তার সঙ্গে বসবাস করছে। আবহমানকাল ধরে এই সম্প্রীতি এখানে বিরাজমান রয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারাও সম্প্রতি ভারত কর্তৃক বাংলাদেশবিরোধী এসব ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছেন।’

এ সময় তারা আগামী ২৮ ডিসেম্বর ২০২৪ সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন সফলে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ দিন সকাল সাড়ে ৯টায় অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠান বাস্তবায়নে নেতাকর্মীদের দোয়া ও কাঙ্ক্ষিত তৎপরতা প্রত্যাশা করেন।

মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত ওই নির্বাহী বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আবদুল কাদির সালেহ, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, অর্থ সম্পাদক আলহাজ, আবু সালেহীন, সমাজকল্যাণ সম্পাদক ডা. রিফাত হোসেন মালিক, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, মুফতি আবদুল হক আমিনী, জিল্লুর রহমান, অ্যাডভোকেট শায়খুল ইসলাম, আলহাজ ফয়জুল ইসলাম, আলহাজ আমিনুর রহমান ফিরোজ, মাওলানা আহমদ বিলাল, আলহাজ নুর হোসেন, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, হাফেজ নুরুল হক, আবুল হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা–মিসর ম্যাচের বিচার চেয়ে থানায় যুবক

সিলেটে টিলা ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে: আইনমন্ত্রী

দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি

বিপৎসীমার উপরে মনু ও ধলাই নদীর পানি, বাঁধ ভেঙে প্লাবিত কয়েকটি গ্রাম

নওগাঁয় বজ্রপাতে ২ জনের মৃত্যু 

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী 

‘প্রধানমন্ত্রীর বন্ধু’ প্রসঙ্গে যে ব্যাখ্যা দিলেন শাহে আলম

অপারেশন থিয়েটার থেকে হারিয়ে গেল রোগীর পা

১০

রেফারি নয়, আমাদের প্রতিপক্ষ মরক্কো : দিদিয়ের দেশম

১১

পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর

১২

নিষেধাজ্ঞার ঝুঁকিতে আর্জেন্টাইন তারকাসহ ১৭ ফুটবলার

১৩

অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরি, বেতন ২৮ হাজার

১৪

ছাত্রীকে শাসন করায় শিক্ষিকাকে পেটালেন অভিভাবক

১৫

প্রাথমিকে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনঃপ্রকাশের নির্দেশ

১৬

ফ্রান্সকে ভয় নয়, আমরা বিশ্বকাপ জিততে এসেছি: মরক্কো কোচ

১৭

দাওরায়ে হাদিসের অনুমোদনে ন্যূনতম ৫০ শিক্ষার্থীর শর্তের প্রস্তাব মহিউদ্দীন ফারুকীর

১৮

মার্কিন রণতরিতে হামলা করেছে ‘জাপান’, মুখ ফসকে বললেন ট্রাম্প

১৯

প্রাথমিকের বৃত্তির ফল আজ প্রকাশ হচ্ছে না 

২০
X