কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০১:২৩ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টসে জিতে ফিল্ডিংয়ে টাইগাররা। ছবি : সংগৃহীত
টসে জিতে ফিল্ডিংয়ে টাইগাররা। ছবি : সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দলটি। সিরিজ হার এড়ানোর মিশনে একাদশে পরিবর্তনও এনেছে টাইগাররা।

একাদশ থেকে বাদ পড়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। একাদশে ফিরেছেন শরিফুল ইসলাম।

টস জিতে বোলিং নেওয়ার কারণ জানিয়ে মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আগের ম্যাচে বাংলাদেশের বোলাররা দারুণ বোলিং করেছেন। বিশেষ করে পেসাররা ভালো ছন্দে ছিলেন এবং প্রথম ১০ ওভারের মধ্যেই বেশ কয়েকটি উইকেট তুলে নিয়েছিলেন। সেই ধারাবাহিকতা ধরে রাখতেই আগে বোলিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ব্যাটিং প্রসঙ্গে মিরাজ বলেন, টপ অর্ডারে ভালো জুটি গড়া প্রয়োজন। দীর্ঘদিন পর খেলতে নামায় এমন সমস্যা হতে পারে, তবে দল বিশ্বাস করে দ্রুতই উন্নতি করতে পারবে।

সিরিজ হার এড়াতে বাংলাদেশকে এই ম্যাচ জিততেই হবে। যদিও প্রথম ওয়ানডেতে খুব বাজেভাবে হেরেছিল টাইগাররা। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন জয়ের খোঁজে মিরাজের দল। যদিও জিম্বাবুয়ের মাটিতে ২০২২ সালে খেলা সবশেষ ওয়ানডে সিরিজ হেরেছিল টাইগাররা।

দ্বিতীয় ম্যাচে ব্যাটার হিসেবে একাদশে আছেন তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ ও মোসাদ্দেক হোসেন। ইনজুরির কারণে ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন লিটন দাস।

বল হাতে বাংলাদেশের আক্রমণ সামলাবেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা। চার পেসার-স্পিনারের সমন্বয়ে সাজানো হয়েছে দলের বোলিং বিভাগ।

দুই দলের একাদশে রয়েছেন-

বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

জিম্বাবুয়ে : বেন কারান, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামহুরি, রিচার্ড এনগারাভা (অধিনায়ক) ও ব্লেসিং মুজারাবানি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির দুই রেকর্ডকে স্বীকৃতি দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

রাত ১টার মধ্যে ঢাকাসহ ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

বাকি জীবন জামায়াতের সঙ্গে কাটাতে চাই: আ.লীগ নেতা

মার্কিন বিমান হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত

চট্টগ্রাম জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

চলচ্চিত্র বাছাই কমিটিতে বাচসাসের সাধারণ সম্পাদক রাহাত সাইফুল

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন সারোয়ার আলমগীর

বুয়েটে ভেটিভারভিত্তিক জৈব প্রকৌশল বিষয়ে ২ বইয়ের মোড়ক উন্মোচন

মাঠে নামার আগেই ফিফার কাছে ধাক্কা খেল ফ্রান্স

মেসিকে ‘বাজে অভিনেতা’ বলে কটাক্ষ করলেন অভিনেত্রী

১০

তুরস্কের যৌথ উদ্যোগে ‘ড্রোন কারখানা’ নির্মাণ হচ্ছে বাংলাদেশে

১১

বরিশালে থানা ঘেরাও, পুলিশ-স্বজন সংঘর্ষে আহত ৬

১২

ফার্মেসি মালিককে হত্যায় ৭ জনের যাবজ্জীবন

১৩

কর্মস্থলে অনুপস্থিত, চাকরি গেল ৪ পুলিশ কর্মকর্তার

১৪

স্থানীয় নির্বাচনে ভোটকক্ষে ভোটার বাড়াল ইসি, গেজেট জারি 

১৫

শিক্ষার্থীকে উড়ন্ত বিমানে রেখেই ঝাঁপ দিয়ে প্রশিক্ষক পাইলটের আত্মহত্যা

১৬

চেকপোস্টের সামনে দুর্ধর্ষ ডাকাতি, জাপান ফেরা হলো না প্রবাসী পরিবারের

১৭

সুনামগঞ্জে আকস্মিক বন্যার আশঙ্কা, জরুরি কন্ট্রোল রুম চালু

১৮

প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় পরিবেশ পদক নিলেন ঢাবি প্রো ভিসি

১৯

মার্কিন হামলা উপেক্ষা করে খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের সমাগম

২০
X