কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

মহানগর উত্তর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর, সেক্রেটারি  শাকিল

আনিসুর রহমান ও রেজাউল করিম শাকিল। ছবি : সংগৃহীত
আনিসুর রহমান ও রেজাউল করিম শাকিল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর শাখার ২০২৫ সেশনের সভাপতি নির্বাচন ও শাখা সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন রেজাউল করিম শাকিল।

শুক্রবার (০৩ জানুয়ারি) দুপুরে শহীদ আব্দুল্লাহ আল তাহির মিলনায়তনে ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

২০২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচন উপলক্ষে সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত আনিসুর রহমানের নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি আনিসুর রহমান শাখা সেক্রেটারি হিসেবে রেজাউল করিম শাকিলকে মনোনীত করেন এবং নাম ঘোষণা করেন।

সমাপনী সেশনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবাগাতুল্লাহ ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ।

পরিশেষে, নবনির্বাচিত শাখা সভাপতি আনিসুর রহমান দোয়া ও মুনাজাত পরিচালনার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন আইনমন্ত্রী

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

১০

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

১১

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

১২

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১৪

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৫

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১৬

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৭

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৮

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৯

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

২০
X