কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ০১:৩২ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার বিদেশযাত্রা নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুরোনো ছবি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুরোনো ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তার বিদেশযাত্রা উপলক্ষে সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বক্তব্য রাখবেন।

এর আগে, রোববার রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা।

স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ছিলেন- ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও হাফিজ উদ্দিন আহমেদ।

পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে বেগম জিয়ার লন্ডন যাত্রার দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে জানিয়ে বলেন, আল্লাহতালার অশেষ রহমতে জনগণের সবচাইতে প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্যে আগামী ৭ জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। সেই কারণে আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য উনার কাছে এসেছিলাম শুভেচ্ছা জানাতে। সেই সঙ্গে আমরা তার সঙ্গে আলাপ করেছি, কথা বলেছি।

তিনি আরও বলেন, পরম করুণাময় আল্লাহতালার কাছে এই দোয়া করেছি, আল্লাহ তাকে সুস্থ করে আবার যেন আমাদের মাঝে, দেশের মানুষের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন এবং গণতন্ত্রের জন্য আমাদের যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামে তিনি যেন নেতৃত্ব দিয়ে সংগ্রামকে সফল করতে পারেন। বাংলাদেশের মানুষেরও সেই প্রত্যাশা।

তিনি বলেন, আমরা দোয়া করছি, তার (খালেদা জিয়ার) যাত্রা যেন সফল হয় এবং তিনি সুচিকিৎসা নিয়ে আবার ফিরে আসতে পারেন।

কবে নাগাদ বেগম জিয়া ফিরবেন জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, এটা তো চিকিৎসকরা বলতে পারেন। আমরা তো বলতে পারি না। আমরা আশা করি, উনি চিকিৎসা শেষে খুব শিগগিরই দেশে ফিরে আসবেন।

বিদেশে যাওয়ার প্রাক্কালে খালেদা জিয়া কোনো নির্দেশনা কিংবা বার্তা দিয়েছেন কিনা- জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ম্যাডাম নির্দেশনা দিয়েছেন যে, ‘একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১০

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১১

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১২

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৩

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৪

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৫

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৭

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৮

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৯

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

২০
X