বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনে হামলার ঘটনায় যুবদল নেতা গ্রেপ্তার

যুবদলের সাবেক নেতা হাবিবুল্লাহ মেজবাহ সৈকত। ছবি : সংগৃহীত
যুবদলের সাবেক নেতা হাবিবুল্লাহ মেজবাহ সৈকত। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক নেতা হাবিবুল্লাহ মেজবাহ সৈকতকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে শিবগঞ্জ সরকারি এমএইচ ডিগ্রি কলেজের পেছন থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সৈকত শিবগঞ্জ পৌর এলাকার বানাইল মহল্লার মো. বাদশা মিয়ার ছেলে এবং শিবগঞ্জ পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। সৈকতের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি আব্দুল হান্নান জানান, তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বগুড়া সদর ও শিবগঞ্জ থানায় বেশ কয়েকটি হত্যাচেষ্টা, নাশকতা, বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X