সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধীর ৫ নেতার পদত্যাগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পাঁচ নেতা পদত্যাগ করেছেন। শনিবার (২৮ জুন ও রোববার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করেন তারা।

পদত্যাগকারীরা হলেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উল্লাপাড়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. ইসমাইল হোসেন, যুগ্ম সদস্য সচিব সামিউল ইসলাম সিয়াম, মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মিলন, সিনিয়র সংগঠক মনিরুল ইসলাম শিমুল ও মুখপাত্র রিয়াদুল রিমন সরকার।

পদত্যাগকারী নেতারা নিজ নিজ ফেসবুক পোস্টে সবাই প্রায় একই ধরনের অভিযোগ করেছেন। তারা উল্লেখ করেছেন, সম্পূর্ণ অরাজনৈতিক প্ল্যাটফর্ম মনে করে তারা এ সংগঠনের সঙ্গে যুক্ত হন। কিন্তু বর্তমানে সংগঠনটির বেশিরভাগ সদস্য ও নেতৃত্ব একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শের অনুসারী হয়ে পড়েছেন। যার ফলে সংগঠনের অরাজনৈতিক অবস্থান আজ প্রশ্নবিদ্ধ। একজন স্বাধীন ও অরাজনৈতিক মানসিকতার ছাত্র হিসেবে এ সংগঠনের সঙ্গে থাকা অসংগতিপূর্ণ। তাই ব্যক্তিগত ও নৈতিক কারণে সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দেন তারা।

এ বিষয়ে পদত্যাগকারী মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মিলন বলেন, আমরা ফেসবুকে ঘোষণা দিয়ে পদত্যাগ করেছি। পদত্যাগের মূল কারণ আমাদের ফেসবুক পোস্টে লেখা আছে। এর বেশি কিছু বলতে চাচ্ছি না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উল্লাপাড়া উপজেলা শাখার সদস্য সচিব ইয়াসিন তালুকদার রহিত বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি অরাজনৈতিক সংগঠন। আমাদের কেউ কোনো রাজনৈতিক মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত নয়। তবে যদি মনে মনে কেউ কোনো দলকে পছন্দ করে থাকে সে ক্ষেত্রে বাধা দেবেন কী করে। ফেসবুকে ঘোষণা দিয়ে পাঁচজন পদত্যাগ করেছে। তবে তারা কী কারণে পদত্যাগ করল, সে বিষয়টি পরিষ্কার নয়। হয়তো কেউ তাদের ভুল বুঝিয়ে পদত্যাগ করিয়েছে।

সিরাজগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠনের আহ্বায়ক রিফাত বিন জামান বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে তারা পদত্যাগ করেছে। তবে পদত্যাগের কোনো চিঠি আমাদের দেয়নি। ফেসবুকে তারা যে অভিযোগ এনেছে, সেটা সত্য নয়। আমাদের কেউ কোনো রাজনৈতিক মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত নয়।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। তবে কেউ যদি আমাদের সংগঠন ছেড়ে কেউ যদি কোনো রাজনৈতিক দলে যেতে চায় সে ক্ষেত্রে আমাদের বাধা দেওয়ার কোনো অধিকার নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১১

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১২

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৩

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৪

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৫

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৬

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৭

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৮

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৯

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

২০
X