কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগের পদে থাকা ফরহাদকে নিয়ে যা বললেন শিবির সেক্রেটারি

ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। ছবি : সংগৃহীত
ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। ছবি : সংগৃহীত

ছাত্রলীগের পদে থাকা ফরহাদ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি ফরহাদ এক নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।

বুধবার (২২ জানুয়ারি) বেসরকারি একটি টেলিভিশনের একটি টক শো-তে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সভাপতি বা তার আগের সভাপতির সঙ্গে এই জাতীয় কোনো কর্মকাণ্ডের প্রমাণ নেই। যিনি বর্তমান সভাপতি রয়েছেন, তিনি হলের ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট হওয়ার সুবাদে তৎকালীন ছাত্রলীগের সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে ডিবেট ক্লাবের কারণেই যেতে হয়েছে। এটা ছাত্রদলের ক্ষেত্রেও এ ঘটনা রয়েছে।

ছাত্রলীগের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার প্রমাণ দেখালে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কি না এ বিষয়ে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘কোনো প্রমাণ দেখাতে পারবে না। ইসলামী ছাত্রশিবির এমন কোনো সংগঠন না যে হঠাৎ করে কেউ ছাত্রশিবিরে জয়েন করল আর তাকে একটা শাখার প্রধান বানিয়ে দেওয়া হলো।’

তিনি বলেন, ইসলামী ছাত্রশিবিরের এমন কোনো ট্রেন্ড নাই। বিভিন্ন দলে যেমন হঠাৎ স্থান পাওয়ার সুযোগ রয়েছে ছাত্রশিবিরে তেমন কোনো সুযোগ নেই। দীর্ঘ সময় ধরে ইসলামী ছাত্রশিবির করতে হয় এবং এইটা একটা আদর্শিক সংগঠনের নাম। আদর্শকে যে গ্রহণ করতে পারে সেই ইসলামী ছাত্রশিবির।

এ সময় ঢাবি শিবির সভাপতির প্রসঙ্গে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, ‘উনি বলেছেন ছাত্রদলের যে ছয়জনকে অব্যাহতি দিয়েছি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রলীগের সঙ্গে ছবি তোলার জন্য। কিন্তু কেউ পূর্বে ছাত্রলীগ করেছে বা পদে ছিল এ রকম না। আমরা শুধু কিন্তু ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন যিনি সভাপতি রয়েছেন, তিনি গণমাধ্যমে বলেছেন যে কেন তাকে ছাত্রলীগের পদ দেওয়া হয়েছে, সেটি আমাকে জিজ্ঞেস না করে ছাত্রলীগের নেতাদের জিজ্ঞেস করুন। এই একটি বাক্যই তো প্রমাণ করে যে তিনি ছাত্রলীগের দায়িত্বে ছিলেন। সুতরাং তাকে বাদ দেন।’

ছাত্রশিবিরের সেক্রেটারি বলেন, ‘বিগত ১০ বছরের মধ্যে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মিছিলগুলো হয়েছে সেখানে ১০ জন ১৫ জনের বেশি আমরা দেখিনি। এগুলো কোথায় ছিল, ছাত্রলীগের মধ্যেই ছিল। ২৯ জনের সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে, সেখান থেকে ছয়জনকে আপনারা বহিষ্কার করেছেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতির বিরুদ্ধে যা ছড়িয়েছে, সেগুলো গুজব ও ভুয়া খবর।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১০

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১১

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১২

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৩

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৪

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৫

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৬

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৭

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৮

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৯

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

২০
X