কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মুরাদনগরে কায়কোবাদের ‘তারুণ্যের ভাবনায়’ তরুণ-শিক্ষার্থীদের ঢল

রোববার কুমিল্লায় মতবিনিময় সভায় বক্তব্য দেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ছবি : কালবেলা
রোববার কুমিল্লায় মতবিনিময় সভায় বক্তব্য দেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ছবি : কালবেলা

বিভিন্ন মাদ্রাসা, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্নের মুরাদনগর তরুণ প্রজন্মের ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তব্য দেন সাবেক ৫ বারের এমপি ও সাবেক মন্ত্রী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

শনিবার (১ ফেব্রুয়ারি) কুমিল্লার মুরাদনগরের ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ব্যতিক্রমী এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের মিলনমেলা ঘটে। অনেকে প্রথমবারের মতো সরাসরি তাদের প্রিয় দাদাভাইকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের দাদাভাই দাদাভাই স্লোগানে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

উল্লেখ্য, মুরাদনগরের ইতিহাসে এই প্রথম শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে উপজেলার সব মাদ্রাসা, স্কুল ও কলেজশিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার শিক্ষার্থীর উপস্থিতি আনন্দ-উচ্ছ্বাসে রূপ নেয়। চমকপ্রদ এ মতবিনিময় সভার আয়োজনকে অভিনন্দন জানিয়েছেন অভিভাবকরা। দেশে এই প্রথম তারুণ্যের ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় হাজার হাজার শিক্ষার্থীর উপস্থিতি সর্বমহলে প্রশংসিত।

সাবেক মন্ত্রী কায়কোবাদ মুরাদনগরের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য ৫০ লাখ টাকার তহবিল গঠনের ব্যবস্থা করার আশ্বাস দেন। এ ছাড়াও মুরাদনগরের স্কুল থেকে ২, মাদ্রাসা থেকে ২ ও কলেজ থেকে ২ জন করে মোট ৬ মেধাবী শিক্ষার্থীকে আগামী বছর পবিত্র ওমরাহ করানোর প্রতিশ্রুতি দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, নির্বাচিত সরকার ছাড়া তত্ত্বাবধায়ক সরকার দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। এ জন্য দরকার নির্বাচিত সরকার। সংস্কারের নামে কালবিলম্ব না করে দ্রুত নির্বাচন দিন। অন্তর্বর্তীকালীন সরকারকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি।

আগামীর দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বর্ষীয়ান এ নেতা বলেন, আওয়ামী লীগকে আর বাংলার জমিনে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। কারণ তারা দেশের মানুষের ওপর গণহত্যা চালিয়েছে। নির্বিচারে গুলি চালিয়েছে। দেশের মানুষের বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার কেড়ে নিয়েছে।

তত্ত্বাবধায়ক সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিগত আন্দোলনে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দলগুলোর সাথে বসে তাদের মতামত নিয়ে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিতে হবে। নির্বাচিত সরকারই দেশের মূল সংস্কার করবে।

তিনি আরও বলেন, বিগত সরকারের রেখে যাওয়া চাঁদাবাজি ও দুর্নীতি এখনো রয়ে গেছে। এর বিরুদ্ধে আরেকটা আন্দোলন করতে হবে। মিথ্যা সাক্ষী দিয়ে শেখ হাসিনা সরকার আমাকে যাবজ্জীবন সাজা দিয়েছে। আমাকে একাধিকবার হত্যার চেষ্টা করেছিল। আল্লাহ আমাকে রক্ষা করেছে।

অধ্যক্ষ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কায়কোবাদের দুই ছোট ভাই কাজী শাহ জুন্নুন বসরী ও কাজী শাহ আরফিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব ওসামী, হেফাজতে ইসলাম বাংলাদেশের মুরাদনগর উপজেলা নায়েবে আমির মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোমান আহম্মেদ বাঁধন, নবীয়াবাদ মাদ্রাসার শিক্ষার্থী জাহিদ হাসান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, আড়াই মিনিটে গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১০

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১১

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১২

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৩

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১৪

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৫

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১৬

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৭

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৮

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৯

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০
X