কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

আগস্ট বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীতে এক ইফতার মাহফিলে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা
রাজধানীতে এক ইফতার মাহফিলে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা

আগস্ট বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর-১৩, কাফরুল ৪নং কমিউনিটি সেন্টারে কাফরুল উত্তর থানা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী কোরআন-সুন্নাহর ভিত্তিতে দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে দুর্নীতি-দুঃশাসনমুক্ত করার দীর্ঘ পরিসরে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, স্বাধীনতার পর দেশ কখনো জাতীয়তাবাদ, কখনো ধর্মনিরপেক্ষতাবাদ, আবার কখনো সমাজতান্ত্রিক আদর্শের মাধ্যমে শাসিত হয়েছে। মূলত, কোরআন দিয়ে দেশ শাসন না হওয়ার কারণে দেশে ঘুষ, দুর্নীতি, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্যের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বস্তুত দেশকে অপশাসন-দুঃশাসনমুক্ত করতে হলে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে।

জীবনের সব ক্ষেত্রে পরিপূর্ণভাবে ইসলামের অনুসরণ করতে হবে। অন্যথায় আমাদের আল্লাহর পক্ষ থেকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। দেশে এমন লোকের শাসন প্রতিষ্ঠিত হতে হবে যারা আল্লাহকে ভয় পান। সে বৈশিষ্ট্যের লোক তৈরির জন্যই আল্লাহ আমাদের রমজানের মতো নিয়ামত দান করেছেন। তাই দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির জন্য আমাদের সবাইকে ইসলামের ছায়াতলেই ঐক্যবদ্ধ হতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, রোজা একটি অতিগুরুত্বপূর্ণ ইবাদত। হাদিসে কুদসিতে বলা হয়েছে- আল্লাহ বলেন, রোজা আমার জন্য, আর নিজ হাতে এর যথাযথ প্রতিদান দেব। অন্যত্র বলা হয়েছে, আমি নিজেই রোজাদারের হয়ে যাব। অপর হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমান ও ইহতেসাবের সঙ্গে রোজা রাখবে আল্লাহ তার আগের সব গোনাহ মাফ করে দেবেন।

রমজান মাসের মর্যাদা সম্পর্কে কোরআনে বলা হয়েছে, রমজান মাস এমন এক মহিমান্বিত মাস যে মাসে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছে। যা মানবজাতির জন্য হেদায়াত ও সত্য-মিথ্যার পার্থক্যকারী। মূলত, ইসলামই মানবজীবনের সব সমস্যার সমাধান দিয়েছে। অন্য মতবাদে তা কোনোভাবেই সম্ভব নয়। যা এখন দিবালোকের মতো স্পষ্ট। মূলত, আল্লাহ তায়ালা দ্বীনকে পূর্ণ করে দিয়েছেন এবং নেয়ামত হিসেবে ইসলামকে আমাদের জন্য জীবন বিধান হিসেবে মনোনীত করেছেন। তাই জীবনের সব ক্ষেত্রে ইসলামের যথাযথ অনুসরণ করতে হবে। তিনি দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে সবাইকে একদফায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

থানা আমির রেজাউল করিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ আশিকুর রহমানের পরিচালনায় ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন- ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মোহাম্মদ তসলিম। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য শহিদুল্লাহ, শূরা সদস্য আব্দুল মতিন খান ও আহসান হাবিব, থানা নায়েবে আমির আলাউদ্দিন প্রমুখ।

এছাড়াও রাজধানীর ইব্রাহীমপুরে দি বুফে প্যালেস রেস্টুরেন্টে কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে এক ইফতার মাহফিল থানা আমির উপাধ্যক্ষ আনোয়ারুল করিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু নাহিদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, সালাউদ্দিন শাহিন, আবুল বাশার, ইকবাল হোসেন, হাসানুর রহমান, জাকির হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X