কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

আমরা কোনোদিন রাত ৩টায় সংবাদ সম্মেলন করিনি : তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত

আমরাও কোনোদিন রাত ৩টায় সংবাদ সম্মেলন করিনি বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, কারও আক্কেল থাকলে রাত ৩টায় সংবাদ সম্মেলন ডাকে?

মঙ্গলবার (২২ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির মধ্যে একটি অস্থিরতা আমরা লক্ষ্য করছি। তারা যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, সেটির প্রমাণ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে মনে হয় প্রথম দেখলাম যে রাত ৩টায় সংবাদ সম্মেলন। কারও যদি আক্কেল থাকে তাহলে কেউ রাত ৩টায় সংবাদ সম্মেলন ডাকে? সংবাদ সম্মেলন তো সংবাদকর্মীদের নিয়ে ডাকতে হয়। সংবাদকর্মীরা রাত ৩টায় উনাদের সংবাদ সম্মেলনে যাওয়ার জন্য কি বাধ্য? আমি এমন কথা আগে আর শুনিনি।’

নেতাকর্মীদের ওই রাতে গ্রেপ্তার করা হচ্ছিল- এ কারণে বিএনপি সংবাদ সম্মেলন ডেকেছে, এ বিষয়ে এক সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির কর্মীদের ইতোপূর্বে বহু সময় ধরা হয়েছে বা অ্যারেস্ট হয়েছে। আওয়ামী লীগের কর্মীও বিভিন্ন সময়ে অ্যারেস্ট হয়েছে। আমরা কোনোদিন রাত ৩টায় সংবাদ সম্মেলন করিনি। বিএনপিও আগে কখনো রাত ৩টায় করেনি। তাদের মধ্যে যে অস্থিরতা এবং তারা যে এখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে সেটারই প্রমাণ হচ্ছে রাত ৩টায় সংবাদ সম্মেলন ডাকা।'

এ সময় একটি ফেসবুক পোস্ট সামনে আনেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমি ফেসবুকে একটা পোস্ট দেখলাম। এটা ফেসবুকের পোস্ট, আমি অন্য কিছু বলছি না।’ এ সময় মোবাইল উঁচিয়ে ধরে পোস্টটি দেখান তথ্যমন্ত্রী। বলেন, ‘ফেসবুকে লিখেছে, বিএনপির মাথা পুরাই আওলাইয়া গেছে, তাই রাত ৩টায় সংবাদ সম্মেলন ডাকে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১০

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১২

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৪

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৭

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৮

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৯

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

২০
X